Profile Photo

মো: নাজমুল আখতারOffline

  • Faith
  • ফোম কেদারা
    লেখক : মোঃ নাজমুল আখতার।

    কোলের উপর চেপে বসে
    ওজন চাপে ক্ষয় হয়ে
    বাধন বন্ধনী পৃষ্ঠ দেশের
    সংযোগ বন্ধনে ফাটল চির !

    পর্যায় প্রথম চার পায়ের
    অর্ধ ভাঙ্গে এক পায়ে
    হেলে বসি তিন পায়ে
    চিকিৎসা বিহীন ওজন চাপে।

    প্রথম পায়ের সঙ্গ বন্ধু
    ছন্দবিহীন পরের পা
    সময়ের সাথে তাল মিলিয়ে
    ভাঙ্গা পরলো সখা পা।

    ঘরে থাকা স্ক্রু ঘুরিয়ে
    অঙ্গচ্ছেদ চার পায়ে
    কোলখানা এখন শুধুই ফোমের
    বসার গদি ফ্লোরে পেরে।

    ফোমের গদি আরামের সাথি
    আন্ডা পোলা সবাই বসি
    ঘরের বউ মুচকি হাসি
    হেলানে বসে সিরিয়াল দেখি।

    ঘরের কোনে সাইডে রাখি
    কাপড় মুড়িয়ে সুন্দর করি
    পা বিহীন ফোমের চেয়ার
    বেশ মানিয়েছে সঙ্গ সংসার।

    ঝগড়া হলে ঘরের সাথী
    ঝাড়ু উঁচিয়ে শাশিয়ে বলি
    বের করে দিবো ফোমের গদি
    জায়গা দখলে উচ্ছেদ করি..

    3
    2 Comments
Skip to toolbar