Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    1 week, 4 days ago

    আসলে আমি দুঃখ পেতে চাই’
    _কিশোর কনক

    সুখ সে তো এক
    মুহুর্ত নিশি-
    আসলে আমি দুঃখ পেতে চাই।
    সুখ সেতো এক দিবাস্বপ্ন
    আসলে কারো
    তীব্র অ ব হে লা হতে চাই।

    আসলে আমি দুঃখ পেতে চাই
    আসলে আমি-
    দুঃখ পেতে চাই♪|

    আসলে আমি
    অট্টালিকার সুখ চাইনা
    আসলে আমি
    সবুজের সমারোহ পাইনা।
    তোমার শহরে-
    এ জীবন পোড়াই♪|

    আসলে জীবন
    সুখের দোলাচলে চলেনা।
    আসলে আমি
    সুখ পিয়াসীদের দলেনা।
    শোনো শ্রেয়সী-
    তোমায় বলে যাই♪|

    আসলে জীবন
    বিলাসী জীবন ধারা চায়না।
    আসলে আমি
    হতে চাই সময়ের আয়না।
    দুঃখ পেলে-
    জীবন খুঁজে পাই♪|

    05, June – 2026 ||
    ©𝗞𝗶𝘀𝗵𝗼𝗿 𝗞𝗮𝗻𝗼𝗸

    3
    2 Comments
    • দুঃখেই জীবনের সন্ধান….🤍

    • গানের ফর্মে লেখাটি একটা আলাদা ছন্দ তৈরি করেছে
      সুন্দর লিখছেন শুভকামনা অবিরাম

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar