Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমি তুলট কাগজে লিখছি প্রায় চার বছর। তুলট কাগজের অভিজ্ঞতা খুবই সুন্দর। এই ব্লগটির অনেকেই আমাকে উৎসাহ দিয়েছেন। তুলট কাগজ একটা পরিবারের মতো। তাই সংকোচ ছাড়াই বলা যায় আমার প্রকাশিত বই এর সংখ্যা এখন ৪ টি। তুলট পরিবারের সদস্যরা যদি আমাকে যথেষ্ট পরিমানে উৎসাহ না দিতেন তাহলে হয়তো পাণ্ডুলিপি গুলো আগুনেই স্থান পেত। তাই আজ তুলট কাগজে আমার প্রকাশিত বই গুলো সম্পর্কে একটু জানাবো। আমার লেখা উপন্যাস “খেরোখাতা”। কবিতার অনূদিত বই “ছাড়পত্র” যা দুই খণ্ডে প্রকাশিত হয়েছে। এবং নিজস্ব মৌলিক কাব্যগ্রন্থ “বিক্ষিপ্ত”। এবার বই গুলো নিয়ে কিছু বলি-

    ছাড়পত্র [ দুই খণ্ড ][ অনূদিত কবিতা ]

    ভিন্ন ভাষার সমকালীন কবিরা কি লিখছে তা জানার প্রবল তৃষ্ণা থেকেই ছাড়পত্রের সূচনা। সাতজন কবির কবিতা অনুবাদ করা হয়েছে এখানে। সাতটি ভাষার সাতজন কবি। প্রত্যেকেই সমকালীন। নিজের ক্ষেত্রে বহুল পরিচিত। মাহমুদ দারবিশ, পাবলো নেরুদা, মায়া অ্যাঞ্জেলো, জুলিও কর্টাজার, বে দেও, বেলা আখামুডিলিনা এবং ন্যাটালি হ্যান্ডাল। ভিন্নতা তাদের ভাষায় অথবা পরিচয়ে। তবু একই আকাশের তারাদের নিচে বেঁচে থাকা মানবিকতার গান দৃপ্ত সাহসে উচ্চারন করেছেন তারা। তাদের সাথে বাংলা ভাষাভাষী পাঠকদের পরিচয় করিয়ে দিতেই এ গ্রন্থের আয়োজন।

    খেরোখাতা [উপন্যাস]

    খেরোখাতা উপন্যাসের গঠন কাঠামো এক অদ্ভুত একাকী তরুণের বাঁধানো খাতায় সৃষ্টি হয়েছে। আমাদের এই শহরে, হ্যাঁ আমাদের এই শহরে, আমাদের এই সাধারন জীবনের কোন এক শাদা মাটা অট্টালিকার চিলেকোঠায় কোন এক অপরিচিত উদ্ভ্রান্ত যুবক আনিসের খাতায় ধরা দিয়েছে আমাদের জীবন, আমাদের পারস্পারিক সম্পর্ক, আমাদের মুগ্ধতা, বিরহ, প্রেম, ভালোবাসা। আমাদের বাস্তবতা আবার সেই বাস্তবতাকে অতিক্রম করার প্রচেষ্টা। আনিস নামক সেই উদ্ভ্রান্ত যুবক একাকী বাঁধানো খাতায় একাকী লিখে যায় জীবনের গল্প বিক্ষিপ্ত ভাবে। যাদের প্রতিটি চরিত্র পরস্পর অপরিচিত একই শহরে, একই আকাশে নিচে, ব্যস্ত নিজেদের জীবন নিয়ে। তাই হয়ত যখন কেউ প্রিয়জনের বেদনায় অশ্রুসিক্ত হয়, তখন তাকে অতিক্রম করে যায় আরেক জন রঙ্গিন রিকশায়। যখন এক জন কবি ফিরে আসে প্রিয় স্টেশনে নতুন স্বপ্ন নিয়ে তখন আরেক জন তাকে চায়ের টঙে অতিক্রম করে চলে যায় প্রিয় সংসার ছেড়ে। আনিসের খেরোখাতা আমদের এই বিপুল কোলাহলে একা হয়ে যাবার গল্প। আবার বিচ্ছিন্ন ব্যক্তিসত্তার সবার মাঝে বেঁচে থাকার প্রবল প্রয়াস। এই ধুলো ধূসরিত শহরের মানুষের আটপৌরে জীবনের গল্প খেরোখাতা।

    বিক্ষিপ্ত [ মৌলিক কাব্য গ্রন্থ]
    বিক্ষিপ্ত

    নিরীক্ষাধর্মী কবিতা লেখার চেষ্টায় কবিতা গুলো কেমন ছন্নছাড়া, বিক্কিপ্ত। নিজের ভাষা, বোধ থেকে বের হয়ে এসে প্যাটার্ন ভেঙে ফেলার চেষ্টায় রচিত এ গ্রন্থের কবিতাগুলো। জানি না কেমন হয়েছে? চেষ্টা করেছি নিজেকে নতুন করে আবিষ্কার করতে নতুন কবিতার মাধ্যমে। যে কিশোর এক যুগ আগুনে পুড়েছে তার নিজস্ব ভাষা অনুসন্ধান করতে। পথে পথে ঘুরেছে। খাবারের অভাবে পার করেছে মধ্য দুপুর। কবিতার ভাষা খুঁজে নিতে আত্মাহুতি দিয়েছে সব অধিকার। খুঁজে নিতে চেয়েছে নতুন ভাষার নতুন কবিতা। হয়েছে পরাজিত, আহত, অভিমানে জর্জরিত। “বিক্ষিপ্ত” তারই ভিন্ন ভাষার কবিতা, ভিন্ন বোধের।
    কেমন হয়েছে তা বিচারের দায় সম্পূর্ণ রূপে পাঠকের ওপর।

    আমার বই গুলো ত্রুটি মুক্ত নয়। লে আউটে সমস্যা আছে। প্রিন্টিং মিসটেক আছে। তবে কন্টেন্ট পরিবর্তিত হয় নি। এ সব ভুল আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন বলেই জানি। আমার বই গুলো পাওয়া যাবে রকমারি সহ প্রায় সবগুলো অনলাইন বুক শপে। রকমারিতে search option এ “জাকের আদিত্য” লিখলেই খুঁজে পাবেন। তুলট পরিবার আমার অত্যন্ত প্রিয় পরিসর। আপনাদের সবাইকে আমার বই পড়ার আমন্ত্রণ জানাচ্ছি। এবং অবশ্যই আপনাদের মতামত জানাবেন।
    বই এর সাথে হোক নিত্য বসবাস।

    8
    14 Comments
Skip to toolbar