-
নীতির দুর্ভিক্ষ
চলে যখন ক্ষমতার দম্ভ
নিজের ইচ্ছামতো,
বিধান-নীতির তোয়াক্কা নেই,
স্বার্থই যেন যত।সবাই শুধু বড় হতে চায়
মিথ্যা বুলির ছলে,
সমাজ ডুবে অন্ধকারে,
অন্যায় বাড়ে দলে দলে।জ্ঞানী-গুণী নীরব আজ,
আড়াল খোঁজে সবে;
কেমন করে রহমত নামে,
বিপদ যখন ধেয়ে রবে?কেমন করে ভালো হবে,
শুধুই যত বাহানা!
রাজনীতিতে ভোগের নেশা,
নীতিতে নেই ঠিকানা।যেমন প্রজা, তেমন রাজা—
চিরন্তন এ নীতি;
ভালো-মন্দের আজীবন দ্বন্দ্ব,
জয়ী হোক নিষ্কাম প্রীতি।মানবতা আজ লৌহকপাটে
বন্দী কারাগারে,
মনুষ্যত্ব নীরবে কাঁদে,
অশ্রু ঝরে অন্তরে।এসো সবাই সত্যের পথে,
জ্বালাই নীতির দীপ;
মানুষ হয়ে মানুষ গড়ি—
এই হোক আমাদের শপথ।3 Comments
Friends
শায়েরুল ইসলাম
@shaerulislam
Drako Shajib
@drako
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
BISHU KUMAR BISWAS
@bishukumarbiswas
তাহমিনা মোরশেদ
@rbtm796923t
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
আশরাফুল আলম রিশি
@rishi
অভিমানী মন
@ovimanimon


সভ্যতার সবচেয়ে ভয়ংকর দুর্ভিক্ষ খাদ্যের নয়, নীতির