-
পথের মুখখানি
পথের এই মুখখানিগুলো
ভয়ও পায়, ভেঙেও পড়ে,
অনেকবার জন্ম নেওয়া
এরপর চাই ভালোবাসতে—
আমরা স্নেহের হাত বুলিয়ে দেই।নামতে পারে এ শহরে
বৃষ্টিও প্রতারক হয়ে;
ডোবাজল খেলার মাঠে
খেলে কুকুরটা এ প্রাণের উল্লাসে
কাঁদাজলে ছেলেগুলোর সাথে।শরীর বেয়ে
গলে গলে পড়ছে
কুকুরটার গা থেকে
মানুষের লোভের রঙ।
গলে গলে পড়ে
পথশিশুদের প্রতিবন্ধকতা,
গলে গলে পড়ে কারোর
শারীরিক দুরাোগ্য আড়ষ্টতা;
মেতে উঠেছে আজ
ডোবাজলের মাঠে সবাই।কুকুরটা থামিয়ে দেয়
তাদের সাথে খেলা,
বিক্রি হবে তো সে?
তার গায়ে মানুষের
পাপ-শরীরের রঙ
বৃষ্টিতে ধুয়ে যাওয়ায়
অসহায় হয়ে এবারও
ভিজতে হবে কি তাকে?
বিক্রি হবে তো সে শিশুরা—
এ সমাজ যারা দিয়েছে উপহার;
তাদের শরীরের পঙ্গুত্ব,
রাস্তায় চলার সেই
অন্ধ চোখ আর ভিক্ষার থালা।4 Comments
Friends
sajib maijd
@sajibmaijd
আবিদাতুর রাহমান
@soldierofislam
Shrabon
@shrabon1
মোঃ আবু নাছের আখন্দ
@abunaser
Abu Baker Al- Farabi Mazumder
@abubakeral-farabimazumder
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rittik Roy (AR07)
@voidcrest
সজল চন্দ
@sajalchanda
Kaoser Ahmed
@kaoserahmed


“নামতে পারে এ শহরে
বৃষ্টিও প্রতারক হয়ে;” অদ্ভুত সুন্দর, এক অদ্ভুত ব্যাথা অনুভব করলাম সমস্ত কবিতাজুড়ে!