Profile Photo

Ashaduzzaman-KhokonOffline

  • Ashaduzzaman-Khokon
  • Profile picture of Ashaduzzaman-Khokon

    Ashaduzzaman-Khokon

    • 3 months ago

    দেহখাঁচার পথিক

    যতক্ষণ আছে শ্বাস,
    ততক্ষণ থাকে আশ;
    দমে দমে ঘুরে মানুষ,
    নিজেকেই না দেখে আজ।

    নিরাকার খোঁজো তুমি,
    ধর্মেই আছে দিশা;
    আজন্ম কাছে থেকেও,
    বুঝলে না তার ভাষা।

    জীবন নামের ফ্রেমে
    যখন যেমন বন্দী প্রাণ,
    সে-ই কেবল অনুভবে জানে—
    কেমন তার অবস্থান।

    খাঁচা যার যেমন,
    বুঝে কেবল সেইজন;
    নিজ কর্মেই গড়ে ওঠে
    ভাগ্যের প্রতিফলন।

    বিশ্রামের ঘোর নিদ্রায়
    দেহ ছেড়ে যায় প্রাণ,
    আল্লাহর আরশ পানে চায়,
    ফিরে আসে আপন স্থান।

    এভাবেই চলতে চলতে
    ফুরিয়ে আসে জীবনের দিন,
    স্রষ্টা ডেকে নেন একসময়—
    সঙ্গে থাকে আমল শুধুই সেদিন।

    খাঁচা ভেঙে মুক্ত হবে প্রাণ,
    ফিরবে চির ঠিকানায়;
    যেমন ছিল কর্মের হিসাব,
    তেমন ফলই মিলবে পরপারে।

    4
    2 Comments
    • মানুষ দেহে বন্দী, আত্মা অনন্তের যাত্রী।

    • অনেকদিন পর আপনার লেখা পড়ছি কবিপ্রিয়, মনে দারুণ এক দার্শনিকতার ঢেউ তুলে দিয়েছেন! অনবদ্য কবিতা!

Skip to toolbar