Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • উপসংহারের অপেক্ষায়

    অতঃপর আকাশে জমে থাকা ঘনো মেঘ,
    বৃষ্টি হয়ে নেমে এলো এই ধূলো ধরার পৃথিবীতে।
    আকস্মিক কিন্তু যথার্থ।

    আমরা দীর্ঘ প্রতীক্ষা শেষে বৃষ্টিতে ভিজে যেতে দেখি ওই মিথ্যে কথার আলোকিত শহরকে।

    আমার শৈশবের শহর, স্মৃতির নগরী।

    আমার আনন্দ, দুঃখ, বেদনা আর ভালোবাসার সমাধি শহর। সময়ের ঘড়ি জানিয়ে দেয় সময় কখন, কোথায়, কীভাবে শেষ হয়ে এসেছে।

    নেই, নেই, কোথাও কেউ নেই। বিস্তীর্ণ চরাচরে কোথাও এখন আর কেউ নেই।

    তবু এ নগরী ধারণ করে রেখেছে আামাদের সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর প্রেম ও অপ্রেমের কবিতা। কনক্রিটের এই জঙ্গলে এখনো বিভিন্ন সর্বহারার স্মৃতিতে বেঁচে থাকি আমি ও আমরা।

    আমি এক আজন্ম পলাতক। কারণ ওরা আমার কবর সাজিয়ে রেখেছে মৃত্যুর বিধানে দন্ডিত করে।

    বিধির বিধান – যা কিছু অতিবাহিত হয়েছে।

    আমি এখন শুধুই উপসংহারের জন্য অপেক্ষা করছি

    4
    9 Comments
Skip to toolbar