-
ব্যর্থতার সমীকরণ
নিজেরই ব্যর্থতার প্রয়াসের সমীকরণে,
বাধা ও প্রশ্নে জর্জরিত আজ আমি ক্লান্ত।
আমার আমিত্ব নিয়ে সন্দেহের বিশাল অবকাশে
ডুবে গেছি আমি।চিরচেনা জীবন কেন আজ এত অস্থির,
কেনই বা দিশেহারা, ঘোলাটে এই জীবন?
আমি তো আমার রাজ্যে অপরাজিতা।
আমি হারব না বলে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম।
নিজেকে ভেঙে আবার গড়ব,
জয় করব সেই নীলকান্ত মণি।কিন্তু কেনই বা আজ আমি এত ভঙ্গুর?
কোথায় গেল আমার সেই নীলকান্ত মণি?শোনো হে পৃথিবীর সমস্ত ব্যস্ততা—
আজ তোমাদেরও অবসান।
আজ শুধুই আমার আমিত্বের সন্ধান।বলে দাও হে ধরিত্রী,
বলে দাও হে ধরিত্রীর শুদ্ধ সত্তা—
আমার এই নিষ্ফল প্রয়াস কেন আজ মরীচিকা?এই অভিশপ্তময় জীবনের সবই কি ছিল আমার ভুল,
নাকি সবই ছিল নিয়তির নির্মম বিধান?শুধু এইটুকু আকুতির জবাব আজ তোমার দরবারে—
আত্মতৃপ্ত করো আমাকে,
এই একটিমাত্র প্রশ্নের জবাবে।
নিরব হয়ে বসে আছি আজ,
তোমার সেই উত্তরের অপেক্ষায়।5 Comments
Friends
Afra Anjum
@afraanjum
ফারহান সীমান্ত
@melbetkhan
Khondkar Mostaque Ahmed
@mostaque
UTTAM KUMAR BISWAS
@uttamk
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
কোহিনুর বেগম
@kohinoorbegum
পিপীলিকা
@abujubair
গোলাম ফারুক অভি
@enterprisesikder45gmail-com
Fayes Hasan
@fayeshasan


Poly Alam, আপনার লেখাটিতে নিজের ভেতরের অস্থিরতা এবং লড়াইয়ের যে চিত্র ফুটে উঠেছে, তা এক কথায় অসাধারণ। নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার এই তীব্র আকাঙ্ক্ষা ও আবেগের বহিঃপ্রকাশ সত্যিই পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। আপনার মতো এমন সুন্দর সব সৃষ্টির পাশাপাশি অন্যদের লেখাতেও লাইক বা কমেন্ট করে আমাদের এই প্ল্যাটফর্মটিকে আরও প্রাণবন্ত রাখতে আপনি অবদান রাখবেন বলে আশা করছি।