-
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ উপন্যাসে নিতাই (নিতাইচরণ)-এর কবিজীবনের সূচনা, ঝুমুর দলে যোগদান এবং বসন্ত (বসন)-এর সাথে তার প্রেম ও শারীরিক-মানসিক মিলন সমগ্র কাহিনীর একটি বিশেষ অংশ। নিতাই ডোম বংশের সন্তান হয়েও ডাকাতি ও চুরির বংশগত পেশা ত্যাগ করে কবি বা ‘বোষ্টম’ হওয়ার পথে হেঁটেছিল।
উপরের আলোচনা অন্তরজাল থেকে নেওয়া। নিতাই ডোম বংশের সন্তান হয়েও ডাকাতি ও চুরির বংশগত পেশা ত্যাগ করে কবি বা ‘বোষ্টম’ হওয়ার পথে হেঁটেছিল। কিন্তু ঝুমুর দলের হয়ে প্রথম বারের মতো কবি গান করার সময় প্রথম দিকে সে হেরে যাচ্ছিল। তারপর গ্লানিতে জর্জরিত নিতাই দেশী মদের একটা বোতল নিয়ে মদ গিলে ফেললো। নিতাই এর শরীরে থাকা ডাকাতের রক্ত জেগে উঠলো। নিতাই সে রাতে জয়ী হয়ে মঞ্চ ত্যাগ করলো। বাকিটা ইতিহাস।
আমার মাথায় যেই চিন্তাটা কাজ করছে সেটা হলো মানুষ কি আসলেই তার জেনেটিক বৈশিষ্ট্য ত্যাগ করতে পারে?
জ্যাক লন্ডনের Call of the Wild উপন্যাসেও শেষ পর্যন্ত প্রধান চরিত্র নিজের আদিম প্রবৃত্তির কারণে এক রাতে নেকড়েদের কাছে ফিরে যায়।
তাই ভাবছি, মানুষ কি আসলেই তার জেনেটিক বৈশিষ্ট্য ত্যাগ করতে পারে?
7 Comments -
Friends
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam
মারুফ সরকার মুন্না
@maruf-sharker-munna
পংকজ প্রিয়ম
@pankajpriyom
আজিজুর রহমান
@azizurrahman
Niloy Chowdhury (NC)
@niloychowdhury
BONI AMIN
@boniamin



মানুষের জেনেটিক প্রবৃত্তি বা রক্তের টান হয়তো ভেতরে সুপ্ত আগ্নেয়গিরির মতো থেকে যায়, যা প্রবল আবেগের মুখে ছাই সরিয়ে হঠাৎ জেগে ওঠে। তবে মানুষ সম্পূর্ণভাবে তার জেনেটিক্সের বন্দি নয়; পরিবেশ, আত্মউপলব্ধি এবং চেতনার বলে সে অর্জিত প্রবৃত্তি দিয়ে জন্মগত আদিমতাকে অতিক্রম করার নিরন্তর চেষ্টা চালিয়ে যায়।