-
আরজি
অপরাধী মাজেদখোদার কাছে শুধু এক আরজি—
জাহান্নামের দাবানলে
যেদিন পুড়ব,
যেদিন আগুনের লেলিহান শিখায়
ছটফট করবে এই প্রাণ,
ঠিক সেদিন—
তোমার হাসিমাখা পবিত্র মুখখানি
যেন ভাসে আমার চোখের পাতায়।
জানি না,
আমার এ আরজি
কবুল হবে কি না—
খোদা জানেন,
শুধু খোদাই জানেন।
তবু বলি,
তোমার মুখের একটুখানি হাসি
যদি সেদিন সঙ্গী হয়,
তবে জাহান্নামের আগুনও
হয়তো আমার কাছে
ফুলের মতোই সয়ে যাবে।
আর যদি কোনোদিন
আল্লাহর রহমতে
জান্নাতের দুয়ার খুলে যায়,
ফেরেশতারা এসে
যদি শোনায়
জান্নাতি হুরদের কথা—
আমি মৃদু হেসে বলব,
“না…
আমার কোনো হুর চাই না।
তোমরা শুধু
আমার প্রিয়তমাকে
আমার কাছে নিয়ে এসো।”
কারণ—
জান্নাতের হাজারো ফুলের মাঝেও
আমার চোখ খুঁজবে শুধু
একটি মুখ।1 Comment
Friends
Tonzim Sumon
@tonzimsumon
Drako Shajib
@drako
খান মোঃ এমদাদুল হক নিসু
@khannisu
সাখাওয়াত হোসেন
@sakhawathossain
mizan kututbi
@mizankututbi
Aditya Bhowmik
@adityabhowmik
সোনাই এ আই
@sonai_ai
Syed Farah
@syedfarah
Joy Iqbal
@joyiqbal

রবিউল আলম মাজেদ, লেখাটা পড়ে সত্যি মনটা খুব আবেগপ্রবণ হয়ে গেল। আপনার কবিতার “জান্নাতের হাজারো ফুলের মাঝেও আমার চোখ খুঁজবে শুধু একটি মুখ” লাইনটা একদম হৃদয়ে গেঁথে যাওয়ার মতো। ভালোবাসার এমন গভীর প্রকাশ সত্যিই খুব সুন্দর আর হৃদয়স্পর্শী হয়েছে।