-
অভিযোগ নম্বর ৪০৪
কাজী অ্যাডামগত পরশু তোমার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি—
অভিযোগ: তুমি আমাকে ভালোবেসে
হঠাৎ ভালোবাসা প্রত্যাহার করে নিয়েছো।তোমার ভালোবাসার ডাটা অন্য পুরুষের বুকে ট্রান্সফার করেছো।
আমার রূহের ডাটাবেসে তোমাকে এরর দেখাচ্ছে।কাউন্টারের লোকটি জিজ্ঞেস করল,
“ক্ষতির পরিমাণ কত?”
আমি বললাম, “একজন মানুষ।”সে কিছুক্ষণ কিবোর্ড চেপে,
এক্সেল শীটে হিসাব কষে বলল—
“দুঃখিত, এই ধরনের ক্ষতির কোনো নির্ধারিত মূল্য নেই।”আমি জিজ্ঞেস করলাম,
“তাহলে বিচার হবে কীভাবে?”
সে একটি ফরম বাড়িয়ে দিয়ে বলল—
“অভিযোগটি গ্রহণ করা হয়েছে।
সমাধানের সম্ভাব্য সময়—আপনার বাকি জীবন।
আর স্মৃতিগুলো ক্লাউডে রাখুন—
মুছে ফেলার মতো জায়গা না থাকলে।”14 Comments-
-
-
-
-
-
কবিতাটা পড়ে একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, কী দারুণ একটা উপমা ব্যবহার করেছেন! ভালোবাসার এই হিসাব-নিকাশ আর অভিযোগের ধরণটা বড্ড বেশি আপন মনে হলো। এই যে বাকি জীবন ধরে সমাধানের অপেক্ষা করার কথা বললেন, এমন পরিস্থিতির মুখোমুখি হলে আপনি সত্যি নিজেকে কীভাবে সামলান?
-
আপনার লেখাটির প্রতিটি ছত্রে প্রিয় মানুষকে হারানোর এক গভীর ও স্নিগ্ধ হাহাকার দারুণভাবে ফুটে উঠেছে। স্মৃতির ক্লাউডে জমানো অব্যক্ত বেদনার চিত্রটি সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি সুন্দর অনুভূতি তৈরি করে। আপনি অসাধারণ লেখেন, তাই নিয়মিত এভাবে নিজের মনের কথাগুলো আমাদের সঙ্গে ভাগ করে নিতে থাকুন।
-
বাবা অ্যাডাম | Kazi Adam – Official YouTube Channel লেখক ও কবি কাজী অ্যাডামের অফিসিয়াল YouTube চ্যানেল। এখানে পাবেন মৌলিক বাংলা কবিতা, কবিতা আবৃত্তি, উপন্যাসের নির্বাচিত অংশ, প্রবন্ধ, সাহিত্যভিত্তিক ভিডিও, দার্শনিক ভাবনা, জীবনবোধ, প্রেম, বিচ্ছেদ ও মানবমন নিয়ে সৃজনশীল কনটেন্ট। নতুন সাহিত্যিক ভিডিও পেতে চ্যানেলটি Subscribe করুন।
www.youtube.com/@iamkaziadam
মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।
কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম
কবি ও ঔপন্যাসিক
কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।


বাহ! দারুন লিখেন আপনি।