Profile Photo

Kazi AdamOffline

  • kaziadam
  • Profile picture of Kazi Adam

    Kazi Adam

    • 2 months, 1 week ago

    অ্যাকাউন্ট নিষ্ক্রিয়
    কাজী অ্যাডাম

    আজ সকালে তোমার পুরোনো নম্বরে ফোন করলাম।
    একটি নির্লিপ্ত কণ্ঠ বলল—
    “এই ব্যবহারকারী বর্তমানে আর কোনো অনুভূতি গ্রহণ করছেন না।”

    আমি বললাম,
    “একটা কথা পৌঁছে দেবেন?
    আমি এখনও অপেক্ষা করছি।”

    কণ্ঠটি বলল—
    “দুঃখিত, অপেক্ষার মেয়াদও শেষ হয়েছে।”

    আমি ফোন কেটে দিলাম।
    স্ক্রিনে তখনও তোমার নাম জ্বলছিল—
    একটি নিষ্ক্রিয় অ্যাকাউন্টের মতো।

    ভাবলাম,
    মানুষ চলে গেলে তার স্মৃতি মুছে যায় না;
    শুধু সিস্টেম তাকে আর লগ-ইন করতে দেয় না।

    8
    18 Comments
    • সুন্দর লিখেছেন

      • প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা। আপনার ভালো লাগাটুকুই লেখার বড় প্রাপ্তি। অনেক প্রীতি রইল। 🤍

    • Kazi Adam, ‘মানুষ চলে গেলে তার স্মৃতি মুছে যায় না; শুধু সিস্টেম তাকে আর লগ-ইন করতে দেয় না’—এই অসামান্য লাইনটি খুব গভীরভাবে মনের ভেতরে দাগ কেটে গেল। আপনি অন্যদের লেখায় নিয়মিত লাইক বা মন্তব্য দিয়ে আমাদের এই সুন্দর আড্ডাকে প্রাণবন্ত রাখুন, যাতে আমরা একে অপরের লেখাগুলো আরও উপভোগ করতে পারি।

      • প্রিয় কবি বন্ধু, আপনার গভীর অনুভবের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। স্মৃতি ও হারিয়ে যাওয়ার এই প্রযুক্তিনির্ভর রূপকটি আপনার মনে দাগ কেটেছে জেনে সত্যিই ভালো লাগল। আর এই সুন্দর সাহিত্যিক আড্ডাকে প্রাণবন্ত রাখতে একে অপরের লেখা পড়া ও ভালোবাসা দেওয়ার চেষ্টা অবশ্যই থাকবে। অনেক প্রীতি ও শ্রদ্ধা রইল। 🤍

    • দুর্দান্ত অথচ ভীষণ বিষাদময় লেখনী!

      • প্রিয় কবি বন্ধু, আপনার এমন গভীর অনুভবের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। বিষাদের ভেতরের সেই তীব্রতাটুকু আপনার হৃদয়ে পৌঁছেছে জেনে সত্যিই ভালো লাগল। অনেক প্রীতি রইল।

    • এটা দারুণ লাগলো মানুষ চলে গেলে শুধু সিস্টেম তাকে লগইন করতে দেয়না।

      • প্রিয় কবি বন্ধু, এই লাইনটি আপনার এত ভালো লেগেছে জেনে সত্যিই আনন্দিত। মানুষ চলে যায়, কিন্তু স্মৃতিগুলো থেকে যায়, শুধু সেখানে আর ফিরে আসার কোনো লগইন থাকে না। অনেক প্রীতি রইল। 🤍

    • যন্ত্রের ভাষায় সম্পর্ক শেষ ঘোষিত হলেও স্মৃতির অ্যাকাউন্ট থেকে মানুষটাকে কখনো লগ-আউট করা যায় না…..🤍🖤

      • প্রিয় কবি বন্ধু, কী চমৎকারভাবে কবিতার অনুভূতিটুকু নিজের ভাষায় তুলে ধরেছেন! সম্পর্ক থেকে লগ-আউট করা গেলেও স্মৃতি থেকে মানুষটাকে মুছে ফেলা যায় না। আপনার এই কাব্যিক অনুধাবনে মুগ্ধ হলাম। অনেক প্রীতি রইল। 🤍🖤

      • শুভকামনা

    • হাসিও পাইলো আবার কষ্টও লাগলো একসাথে দারুণ কম্বিনেশন😄

      • প্রিয় কবি বন্ধু, হাহা, এই কম্বিনেশনটাই তো জীবনের আসল মজা! 😄 কষ্টের ভেতর একটু হাসি, আর হাসির আড়ালে একটু বিষাদ। আপনার অনুভবটা দারুণ লাগল। অনেক প্রীতি রইল।

      • আপনার প্রতি শুভকামনা অবিরাম

    • এককথায় দারুন👍👍👍

      • প্রিয় কবি বন্ধু, এক কথায় আপনার এই ভালো লাগাটাই অনেক বড় প্রাপ্তি। আন্তরিক কৃতজ্ঞতা ও প্রীতি রইল। 👍🤍

    • Kazi Adam, “মানুষ চলে গেলে তার স্মৃতি মুছে যায় না; শুধু সিস্টেম তাকে আর লগ-ইন করতে দেয় না”—আপনার লেখা এই লাইনটা একদম হৃদয়ে গিয়ে লেগেছে, তা এমন অভিমানী অবসানের পর কি আদৌ কারো সাথে নতুন করে সংযোগ হওয়া সম্ভব?

      • প্রিয় কবি বন্ধু, হয়তো নতুন করে সংযোগ সম্ভব, কিন্তু আগের মতো করে নয়। কিছু মানুষ চলে যাওয়ার পর তাদের শূন্যতাই আমাদের ভেতরে স্থায়ী ঠিকানা হয়ে থাকে। আপনার গভীর প্রশ্ন ও অনুভবের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। অনেক প্রীতি রইল। 🤍🖤

মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।

কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম

কবি ও ঔপন্যাসিক

কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।

উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।

তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।

Skip to toolbar