Profile Photo

অমিতOffline

  • amitroy
  • Profile picture of অমিত

    অমিত

    • 2 months ago

    শাজুর ২০ হাজার টাকার হিসাব

    একদিন আমার বন্ধু শাজু হঠাৎ ফিলোসফিক্যাল মুডে চলে এলো। আমাকে জিজ্ঞেস করলো,

    — “তুই কবে আমাকে ২০ হাজার টাকা এমনি এমনি দিয়ে দিতে পারবি বল তো?”

    আমি তো পুরাই কনফিউজড। জিজ্ঞেস করলাম,

    — “মানে কী, ‘এমনি এমনি’ বলতে কী বোঝাস?”

    শাজু গম্ভীর ভাব নিয়ে বুঝালো,

    — “এমনি এমনি মানে হইলো, তুই আর কোনোদিন ফেরত নিবি না। যেমন এখন যদি আমি ২০ টাকা চাই, তুই দিয়ে দিবি — ওইরকম!”

    আমি কিছুক্ষণ চিন্তায় ডুবে গেলাম। জীবনের বড় বড় সিদ্ধান্ত তো এভাবেই নিতে হয়। শেষে গভীর চিন্তাভাবনা করে জবাব দিলাম,

    — “হয়তো ২০ বছর পর আমি তোকে এভাবে ২০ হাজার টাকা এমনি এমনি দিয়ে দিতে পারবো।”

    কথাটা শুনে শাজুর মুখটা এমন ভাবে চুপসে গেলো, যেন আমি ওর ইপিএফ ম্যাচিউরিটির ডেট বাড়িয়ে দিয়েছি। হতাশ গলায় বললো,

    — “ধুর, অনেক দেরি!”

    এরপর শাজু আমাকে ছেড়ে সোজা চলে গেলো আলভি আর বাকেরের কাছে, একই প্রশ্ন নিয়ে — নতুন বিনিয়োগকারী খোঁজার মতো অবস্থা আরকি। কিন্তু গিয়ে দেখে, আলভি আর বাকের ততক্ষণে নিজেরাই একে অপরের পকেটে হাত ঢুকিয়ে হাতাহাতি লাগিয়ে দিয়েছে!
    জলদি আমার ১০ টাকা বের কর বাকের।।

    7
    9 Comments

Friends

Skip to toolbar