-
শাহাদাতুর রহমান সোহেল is with সেজান খান and 102 others
শরতের সকাল
– শাহাদাতুর রহমান সোহেলশরতের সকাল সে তো শিউলি ফুলের ইতিবৃত্ত:
অতি ভোরে ঝরে যায় কোন বেদনায়?
‘নিকট্যান্থেস আর্বর-ট্রিস্টিস’, ‘সন্ধ্যায় ফোটা বিষণ্ণ গাছ’
কেন বিষণ্ণ? কেন এর নাম ‘ট্রি অফ সরো’?
ফজরের পর হাঁটতে গিয়ে চোখে পড়ে কর্মের দৃশ্য:
শহরের টোকাই বালিকারা এই ফুল কুড়ায়
জীবিকার সন্ধানে — মালা গেঁথে ফেরি করে,
সুন্দরের সন্ধান পাই যখন গাছতলায় বিছিয়ে থাকে:
অনবদ্য দুধ-সাদা পাপড়ি আর বোঁটা জাফরান রঙের;
এর মিষ্টি সুঘ্রাণে মন মোহিত হয়ে যায়,
এই ফুল সাধারণও তো নয় জানি —
পশ্চিমবঙ্গের ও থাই কাঞ্চনাবুরীর প্রতীক-ফুল:
শরতের সকাল সে তো শিউলি ফুলের ইতিবৃত্ত,
শরতের সকাল সে তো পদ্মফুলের মহিমা,
ঘাসের ডগায় শিশিরে হীরার দ্যুতি শরতের সকাল,
মেঘে শিউলি বোঁটার রং হলো শরতের সকাল,
নবান্নের স্বপ্ন নিয়ে জেগে ওঠে শরতের সকাল।6 Comments-
শরতের সকালের এই চিত্রায়ণটি খুব চমৎকার হয়েছে, বিশেষ করে শিউলি ফুলের সঙ্গে জীবিকার যে সুন্দর মেলবন্ধন আপনি ঘটিয়েছেন তা হৃদয়ে গভীর প্রশান্তির রেশ রেখে যায়। আপনার লেখায় শিশিরভেজা ঘাস আর শিউলি ফুলের রঙের যে বর্ণনা উঠে এসেছে, তা পাঠকমাত্রই চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। আমাদের এই গ্রুপের অন্যদের লেখায়ও আপনার ভালো লাগা প্রকাশ করে মন্তব্য করলে আমাদের এই আড্ডা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
সেজান খান
@shezankhan
Nur Mohammad -নূর মোহাম্মাদ
@mohammad12
দেবজীৎ ঘোষ প্রীতম
@debojit
মোস্তফা কামাল সাকি
@mostofakamal
Fatema-Kasem
@fatema-kasem
মুনতাছির আহমেদ
@moontasirahmed
তিতা ফুল
@nadia1




ভালো লাগলো।