Profile Photo

খালেদা আক্তারOffline

  • KhaledaAkhter
  • বৃক্ষ
    বাড়ির উঠোনে বড় একটি বৃক্ষ
    যার শিকড় মাটির
    গভীরে পৌঁছে গেছে,
    পত্রপল্লবে ঘরের
    টিনের চাল
    নুয়ে পড়ে ।
    চাল ছিদ্র হয়ে
    বৃষ্টির পানি পরে
    টপ,টপ,টপ
    বৃক্ষটাকে টেনে হেচঁড়ে
    দুমড়ে মুচড়ে,
    যে করেই হোক
    যে কোন মূল্যেই হোক,
    বৃক্ষটাকে
    উপড়ে ফেলতেই হবে ।

    ১৫/১০/২০২৬

    6
    16 Comments
    • বৃক্ষের অপরাধ তার বিস্তার, নাকি শিকড়ের গভীরতা—সে প্রশ্নের মীমাংসা না করেই তাকে উৎপাটনের আয়োজন চলে। অথচ যে ছায়া একদিন আশ্রয় হয়ে উঠেছিল, কালক্রমে সেই ছায়াই যখন অসহিষ্ণুতার কারণ হয়, তখন কুঠার কেবল বৃক্ষের মূলে আঘাত করে না, মানুষের কৃতঘ্নতার ইতিহাসেও নতুন একটি অধ্যায় সংযোজন করে। বড় হয়ে ওঠারও বুঝি এক অলিখিত অপরাধ আছে—বিশেষত যখন তার অস্তিত্ব অন্যের সংকীর্ণ পরিসরকে প্রশ্নবিদ্ধ করে।

      • কোন কোন বৃক্ষ যদি অধিকার হরন করে, আপনার শান্তির ঘুম কেড়ে নেয়, আপনার অধিকার কেড়ে নেয় তবুও কি আপনি

      • না, নিশ্চয়ই নয়। কোনো বৃক্ষ যদি তার বিস্তারের ঔদ্ধত্যে অন্যের অস্তিত্ব সংকুচিত করে, শিকড়ের আগ্রাসনে অন্যের অধিকার বিপর্যস্ত করে, কিংবা পত্রপল্লবের আধিপত্যে কারও স্বস্তি, স্বাধীনতা ও নিরাপদ আশ্রয়টুকু গ্রাস করে, তবে তাকে কেবল একদিনের আশ্রয়দাতা বিবেচনা করে অনন্তকাল সহ্য করার কোনো নৈতিক বাধ্যবাধকতা নেই।

        প্রকৃতির সহাবস্থান আর আধিপত্যের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। যে বিস্তার অন্যের বেঁচে থাকার পরিসরটুকু বিলুপ্ত করে, তা আর নিছক বিকাশ থাকে না, হয়ে ওঠে আগ্রাসন। অতএব, বৃক্ষের শিকড় যত গভীরই হোক, তার অস্তিত্ব যত প্রাচীন কিংবা প্রভাব যত সুদূরপ্রসারীই হোক, অন্যের অধিকার হরণের বৈধতা সেখান থেকে জন্ম নিতে পারে না।

      • আমি আসলে বৃক্ষকে রুপক অর্থে ব্যাবহার করেছি,যখন সে ঔদ্ধত্যপূর্ন আচরণ করে, কারো শান্তি বিনস্ট করে, কাউকে অন্যায় ভাবে খুন করে, লুটপাট করে, বড়াই করে বলে, কাউকে হয়নারি করে, মামলা হামলা করে সেইজন্য উদাহরণ স্বরুপ লিখেছি সাথে থাকার জন্য ধন্যবাদ মঞ্চ বন্ধু।

    • খুব সুন্দর, আপনার অসাধারণ লেখনী অব্যাহত থাকুক মঞ্চ বন্ধু।

    • ঘরের স্বস্তি আর প্রকৃতির অস্তিত্বের সংঘাতে মানুষের নির্মম সিদ্ধান্ত এক গভীর বেদনার ছবি হয়ে ফুটে উঠেছে…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা অনুভূতির জন্ম হলো মনে। একদিকে মায়ার টান আর অন্যদিকে প্রয়োজনের তাগিদ—এই টানাপোড়েনটা দারুণ ফুটিয়ে তুলেছেন আপনি। দারুণ একটা বিষয় নিয়ে লিখেছেন, একদম মনের ভেতর গেঁথে যাওয়ার মতো।

    • আপনার এই লেখনীতে গাছ ও ঘরের যে টানাপোড়েন ফুটে উঠেছে, তা বেশ গভীর এক আবেগ ও দৃশ্যকল্পকে চোখের সামনে জীবন্ত করে তুলেছে। বৃক্ষটিকে ঘিরে অস্থিরতার এই অনুভবকে আরও কিছুটা ফুটিয়ে তুলতে প্রতিটি অনুভূতির সাথে তাল মিলিয়ে শব্দ সাজাতে পারেন, কারণ আপনার ভাবনাগুলো সব সময় অনন্য।

      • যেভাবে সাজানে আছে সেটাই ঠিক আছে, অনেক সময় অল্প কথায় সারমর্ম বুঝা যায় অনেক সময় বেশি লেখার দ্বারা সারমর্ম বুঝা যায় ঢ়ে যেমন ভাবে উপস্থাপন করেন ধন্যবাদ সোনাই পরি।

    • কবিতা ছোট হলেও এর পরিধি যেন অপরিসীম! ভালো লাগলো ❤️

Skip to toolbar