-
আহ্বান******
————–আমি যুগে যুগে আসি,
আসিয়াছি পুন: বিপ্লব হেতু..কাজী নজরুল। আগুনের ফুল
কথা দিয়েছিলে তুমি
যদি ডুবে যায় করাল থাবায়
তোমার স্বদেশ ভুমি।
বিদ্রোহের ই ঝান্ডা উচিয়ে
কাধেতে কাধ রেখে
বৈষম্যের ই প্রাচীর ভেঙে
ন্যায্যতা দেবে এনে ।অপেক্ষাতেই আছি
হে বিপ্লবী, হে বিদ্রোহী,
হে বিধাতার শের,
তোমার চেতনায় শ্রষ্টা যাগিছে
ফিরে এসো শমশের।
সময় এসেছে আজ
ডুবেছে সমাজ, ডুবেছে স্বদেশ।
বিবেক হীনতায়
চারিধারে দেখো আজ
শুধু প্রহসন,শুধু প্রতিশ্রুতি
বৈষম্যের পরিবেশ।সভ্যতা আজ অসভ্যতায়
ডুবে আছে গলাঅব্দি,
ভুলে গ্যাছি সব হিতাহিত জ্ঞান
হারিয়েছি উপলব্ধি।স্বার্থের কাছে বিবেক অন্ধ
লুন্ঠিত অধিকার।
বিচারক সব সুবিধাবাদী
প্রহসন ভরা বিচার।
গনতন্ত্র, স্বাধীনতা আজ
দলীয় খোলসে বন্ধী।
আখের গোছাতে
নিজেদের মাঝে
করে নেয় যত সন্ধীবিত্ত বিচারে- নতুন ফিচারে
লিখে দিলো অবশেষে
প্রজার সম্পদ লুটে নিয়ে
দেবে রাজার গোলাটা ভরায়ে।
রাজা আর তার রাজ কর্মচারী
জগতের সুবিধা গুলো
অধিকারী হয়ে পরিচিত হবে
বিত্তবানের দলে।
প্রজারা যত আছে দেশজুড়ে
বেসরকারি পরিচয়ে ।
তাদের নামটি লেখা হল আজ
বিত্তহিনের দলে।তোমার রূপেতে বিপ্লবী যত
বারবার সঙগ্রামে
বৈষম্যের ই শিকল ভাঙতে
প্রান দিলো অকাতরে।
অথবা যারা পঙ্গুত্ব নিয়ে
দিন গোনে মৃত্যুর।
তাদের অবদান সব ভুলে যায়
ক্ষমতায় যারা আসীন।রাজা আর তার রাজ কর্মচারী
এই দেশে বারবার,
সুবিধাবাদীর দলে রয়ে যায়
ন্যায় অন্যায় ভোগ করে যায়
যতটুকু পায় তারও বেশি চায়
না রেখেই অবদান।
হাই ভগবান
জন্মই যেন আজন্ম পাপ
হতভাগা বাঙাল।জেগে ওঠো এইবার।
কাজী নজরুল কোন পরিচয়ে
কোথায় রয়েছো ব্যাপী?
অন্ধ সমাজে ডুবেছে স্বদেশ
প্রজার স্বার্থ আজ নিঃশেষ
বিদ্রোহেরি প্লাবনে ভাসাও
যত আনাচার, যত বৈষম্য
ন্যায্যতা দিতে সব ফেরায়ে
ঝান্ডাটা তুলে ধরো,
তোমার পিছনে
জেগে আছে দ্যাখো
বঞ্চিত বাঙ্গালী গুলো।6 Comments
Friends
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
naznin shamim
@nazninshamim
Drako Shajib
@drako
আবু হুরায়রা
@hasanmahmud1
মেহেদী মারুফ
@maruf1
মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা
@muhammadullahbinmostofa
Sharika Khatun
@sharika6924gmail-com
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb



দারুণ প্রতিবাদী অথবা বিদ্রোহের কবিতা। যেন রক্তের মত তাজা প্রাণ, কতশত কথার নেশা, হুংকার সমস্তই এর মাঝে বিদ্যমান। চালিয়ে যান কবি… ভালোবাসা রইলো! 💐