Profile Photo

সাইমূম ইভানOffline

  • Syed-Symoom-Anjum-Evan
  • Profile picture of সাইমূম ইভান

    সাইমূম ইভান

    4 years, 9 months ago

    # জৈবনিক কবিতা

    নিরেট প্রেমের কাব্য নয়
    চোখ ধাঁধানো গল্প নয়
    নয়তো কোন ইসকে উপন্যাস
    সিগারেটের ধোয়া নেই
    তোমার আমার কথা নেই
    নেইতো কোন কাহানির বিন্যাস।

    পূর্নিমার ওই চাঁদটা নেই
    বাগান ভরা গোলাপ নেই
    আগের মত টলটলে নেই জল
    মেঘের মত চুল কোথায়
    কপোল কালো তিল কোথায়
    কোথায় গেল রঙ্গিন পাখির দল।

    বাজার গরম মাথায় টাক
    তারপরওতো বাজছে ঢাক
    তাক দুমাদুম তাক দুমাদুম দুম
    শেয়ার বাজার ধপাস ধস্
    চান্দি গরম আস্তে বস
    এই করোনায় ভাংলো সবার ঘুম।

    বছর ঘুরে যাচ্ছে দিন
    বোঝার মত বাড়ছে ঋণ
    হাজার নেতার হাজার বকর বক
    ওসব কথায় দেইনা কান
    জান গেলেও রাখবো মান
    মধ্যবিত্তের এইতো জীবন ছক।

    15
    9 Comments

সৈয়দ সাইমূম আনজুম ইভান

শিল্পশ্রমিক

'মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য'
Skip to toolbar