-
# যন্ত্রনার গল্প
বলছি শোন অল্প কথা
যদিও সেটা অল্প না
স্বপ্ন কিংবা কল্পনা নয়
রূপকথারও গল্প না।নীল কমলের দিঘীর জলে
জলকুমারীর রূপ ভাসে
নীল ময়ূরী মেলছে পেখম
হাজার আলোর দ্বীপ হাসে।দুরের তারা চিমটি কাটে
জলকুমারীর রূপ দেখে
চাঁদের আলো লজ্জাতে লাল
রূপের ছটা গায় মেখে।লক্ষ রঙিন ফুল ফোটে হায়
ঝর্নাতে তার রূপ ঝরে
হাজার পাখি কন্ঠে আজি
জলকুমারীর গান ধরে।কিন্তু আমি অধম প্রেমিক
এমন রূপেও গলছি না
নিঘাত বুকে জ্বালিয়ে আগুন
রূপের ঝড়ে টলছি না।সুন্দরের পূজক আমি
রূপসুধা তাই পান করি
কিন্তু যে রূপ দেয় যে ধোকা
কোন ঠেকাতে তায় মরি।দোহাই তোমার জলকুমারী
আর দিওনা যন্ত্রনা
আবেগ সমেত মানুষ আমি
আমিতো আর যন্ত্র না।8 Comments

সৈয়দ সাইমূম আনজুম ইভান
শিল্পশ্রমিক
'মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য'
Friends
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
তুলি
@tultuli
Zahidul Jamy
@zahidul
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
রিফায়াত নিগার
@refayat-nigar
রাহেনা বেগম
@rahena-begum
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Drako Shajib
@drako
নোমান খালভী
@nomankhalovi



সুন্দর ছড়া কবিতা। অভিনন্দন।