Profile Photo

Badsha Mohammad NajjashiOffline

  • Najjashi-Badsha
  • Profile picture of Badsha Mohammad Najjashi

    Badsha Mohammad Najjashi

    • 5 years, 1 month ago

    তুমি এসো,
    তোমার দাওয়াত রইলো।
    কোন প্রাসাদ কিংবা অট্টালিকায় নয়,
    কোন সফল মানুষের পদক বিতরনী অনুষ্ঠানে নয়।
    একজন ব্যার্থ মানুষের ব্যার্থতার গাঁথা শুনতে,
    তুমি এসো।

    তুমি এসো,
    তোমার দাওয়াত রইলো।
    স্রোতস্বিনীর তীরে ভাষতে নয়,
    সবুজের ভীড়ে উপভোগ করতে নয়।
    নদী চর কিংবা বিরান মরুভূমির বুকে লড়াই করে বাঁচতে,
    তুমি এসো।

    তুমি এসো,
    তোমাকে আসতেই হবে!
    শ্রাবনের ধারা হয়ে নয়, লাল-সাদা পদ্ম পুকুরে নয়,
    বসন্তের উৎসব নিয়ে নয়, হেমন্তের নবান্ন নিয়ে নয়।
    শরতের উষ্ণতা কিংবা শীতের বিষন্নতা নিয়েই,
    তুমি এসো।

    (তুমি এসো
    -বাদশা মোহাম্মাদ নাজ্জাসী)

    12
    12 Comments
Skip to toolbar