Profile Photo

Badsha Mohammad NajjashiOffline

  • Najjashi-Badsha
  • Profile picture of Badsha Mohammad Najjashi

    Badsha Mohammad Najjashi

    • 5 years, 1 month ago

    তুমি হারিয়ে যাও
    বাদশা মোহাম্মাদ নাজ্জাসী
    ————————————
    তুমি হারিয়ে যাও, সন্ধ্যা তারার অন্তরালে,
    হারিয়ে যাও, যত তাড়াতাড়ি সম্ভব।
    সাথে নিয়ে যাও তোমার, ব্যক্ত-অব্যক্ত স্মৃতি চিহ্ন,
    আমি কলুর বলদের মত এই গুলো, আর বইতে চাই না।

    দিনের শুরুতেই চলে যাও তুমি,
    এত সময় বাড়িয়ে আর কাজ নেই, মায়ায় জড়িয়ে যাবো।
    আমি আশা নিয়ে তো বাচতে চাই না,
    আমি চাই বাস্তবতা, প্রাপ্তি, অর্জন!

    বিরহ আমায় ছোয় না, আমায় ঘিরে সুখেরা ঘোরে,
    আমার অতীতের সব চিহ্ন, আমি মুছে দিয়েছি।
    এখন আমার বাস বর্তমানে, তাই বর্তমান নিয়েই ভাবি,
    ভবিষ্যতে পৌছাবো কি’না জানি না, তাই,,, ও’নিয়ে আমি ভাবি না।

    10
    9 Comments
Skip to toolbar