Profile Photo

Md.Khaladur Rahman (অনল)Offline

  • Wanol
  • Profile picture of Md.Khaladur Rahman (অনল)

    Md.Khaladur Rahman (অনল)

    • 5 years, 1 month ago

    ★★★সংশয়★★★

    আমি সদ্য সংশয় থেকে মুক্ত হয়ে
    সত্য বুঝেছি,
    আমি সদ্য সহস্র কোণঠাসা অন্ধকার ঠেলে
    ধরণীতল আলোয় এসেছি,
    আমি সদ্য নোঙর তুলে নদী, ঘাঠ, মাঠ পেরিয়ে
    বন্দর ধরেছি,
    আমি যে মাতাল প্রভু আদিম হয়ে
    সংশয়ে কেঁদেছি।
    আমি সদ্য নদী জল জোয়ার ভাটায়
    দৃষ্টি দিয়েছি,
    আমি সদ্য ভূমি পৃষ্ঠে পোলি বয়ে
    উর্বর হয়েছি,
    আমি সদ্য সেথায় সবুজ শাখায়
    ডানা মেলেছি,
    আমি যে স্বল্প প্রভু
    সংশয়ে সংঘ ছেড়েছি।

    12
    6 Comments
Skip to toolbar