Profile Photo

Md.Khaladur Rahman (অনল)Offline

  • Wanol
  • Profile picture of Md.Khaladur Rahman (অনল)

    Md.Khaladur Rahman (অনল)

    4 years, 11 months ago

    🎈🎈অভ্যুদয়ে নিঃশব্দ আর্তনাদ🎈🎈

    ইট-শূড়কী, পাথর, বালু আর সিমেন্ট মিশ্রিত অভেদ্য দেয়াল,
    ছোট্ট একমুখী তালাবদ্ধ দরজা,
    জানালাহীন আলো অভেদ্য কুঠরিতে আমি এখনো সজীব নিঃশ্বাস ফেলছি।
    দূর্ভিক্ষ আর ক্ষুদা মন্দার ভয়ে গিলে ফেলছি সব,
    আঁধারে জন্মানো ঝাঁ ঝাঁ শব্দে তেড়ে আসা মশা মাছি আর কীট।
    নিষ্প্রাণ নই তাই মাঝে মাঝে বাহু স্ব-চল করে স্পর্শ করি,
    নিজের দেহের উপর গুটিয়ে আসা চামড়া, শিরা আর হাঁড় পাঁজড়।

    অভেদ্য অন্ধকারে দীর্ঘ বসবাসে চোখ বশ মেনেছে,
    তবুও শ্লোথ গতিতে বহমান রক্ত স্রোতে স্বচল মস্তিষ্ক আর বক্ষ পিঞ্জরে লুকিয়ে থাকা হৃদয়,
    এখনো কিছুটা নড়াচড়া করে আলোর সন্ধ্যান করে,
    স্বপ্নে বিভোর করে পার করে দেয় শত সহস্র দিন-রাত্রীর হিসাব।
    সময় স্রোতে সহস্র কিছু হয়তো পরিবর্তন হয়েছে,
    আমার দৃষ্টি বন্দরে আঁটকে থাকা অন্ধকারে
    অথবা অজানা আলোর কপটতাময় কোন এক দৃশ্যে,
    সে সবের আমি কোনো হিসাবই রাখতে পারিনি,
    হিসাব রেখেছে যত পোঁকা-মাকড় আর কীট সমগ্র বিশ্বে।

    আমি অনুভূতিতে সামান্য জাগ্রত, কিন্তু
    ইট-শূড়কী, পাথর, বালু আর সিমেন্টের মিশ্রিত অভেদ্য দেয়ালের চতুষ্কোণে ঝেঁকে বসা অন্ধকারে,
    পোঁকা-মাকড় আর কীটের প্রজনন বড্ড বেশি,
    তাই পরিবর্তনে গুটিয়ে থাকা চামড়ার ভাঁজে খুব বেশি ময়লার আস্তরণ পড়েছে,
    কন্ঠনালী আঁটকে গেছে,
    শব্দ উচ্চারণের প্রত্যয়ে,
    তাই তো! নির্দয় পোঁকা-মাকড় আর কীটের ঝাঁ ঝাঁ শব্দ,
    নিত্য হয়েছে সময়ের অভ্যত্থান, অভ্যুদয়ে।

    13
    10 Comments
Skip to toolbar