-
ঝিরিঝিরি বৃষ্টিতে পিচঢালা রাস্তার-ধার ঘেঁষে হেঁটে যেতে-যেতে মনের মাঝে এক ধরনের রোমাঞ্চ অনুভূত হয়। বৃষ্টির ফোঁটাগুলোর পড়তে থাকা দেখতে ভালো লাগে; মনে হয় যেন তারা বহু পথ পেরিয়ে, বিরাট কর্মযজ্ঞের অবসান স্বরূপ মাতৃকোলে এসে মিশে যাচ্ছে। কিছুদূর পরপর ছোট-বড়, দেখতে বেঢপ থালার মতো গর্তগুলোয় বৃষ্টির ফোঁটাগুলো যেন অনাথের মতো পড়ে থাকে; ফিরতে তাদের এখনো কিছুটা পথ বাকি!!
পরিস্থিতিটা মনের মাঝে স্বচ্ছ হয়ে ওঠার পরক্ষণেই গভীর এক শূন্যতা এসে মনটাকে গ্রাস করে। তারপর? একটা দীর্ঘশ্বাস! দৃষ্টি সামনে আবদ্ধ করে কর্মব্যস্ত, আপাত দৃষ্টিতে উদ্দেশ্যহীন বাস্তবতার কোনো এক উদ্দেশ্যের পথে এগিয়ে চলা।
6 Comments
Friends
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
Shailajananda Ray
@shailajananda
রতন
@ratan92
মো. মিকাইল অাহমেদ
@mekail2
কলমে পৃথিবী
@asin432
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
Md. Nasim Hossain
@nasim3080
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
নন্দিনী
@nandini-chowdhuri



বৃষ্টির শুভেচ্ছা একটা সুন্দর লেখার জন্য।