Profile Photo

Md.Khaladur Rahman (অনল)Offline

  • Wanol
  • Profile picture of Md.Khaladur Rahman (অনল)

    Md.Khaladur Rahman (অনল)

    4 years, 11 months ago

    🤑🤑দ্রব্য মূল্য🤣🤣

    বাজারে চলছে দ্রব্যে দহন
    পেটুক পেটটা শোনে না বারন,
    নিত্য পণ্য ক্রয়ে ক্রেতা,
    জীবন বাঁচাতে শুধুই নির্বাক শ্রোতা।

    শাক সব্জি চাল ডাল আর তেল
    মূল্য সদাই যাচ্ছে বেড়ে
    পিয়াজের গাড়ি বাজারে এখন করছে ব্রেকফেল।

    চিনিতে আবার ডায়াবেটিকস ৯০ টাকা কেজি,
    কল যে সেথায় বিকল হয়েছে, উৎপাদনে নেই পুঁজি,
    বঙ্গমুখে স্বাদ স্বভাবে চিনি লাগে রোজ-ই।

    মরিচ গাছে জল লেগেছে ফুল গেছে সব ঝোরে,
    ২০০ টাকা কাঁচা মরিচ,
    ক্রেতার মাথা ঘোরে।

    ভারত পণ্যের সমারোহ
    হয়েছে বুঝি বন্ধ,
    চড়া মূল্যে কিনতে গিয়ে
    ক্রেতা-বিক্রেতায় দ্বন্দ্ব।

    কি যে আসল কি যে নকল কিছুই যায় না বোঝা,
    বাঙালী এখন ভোগ করছে
    দ্রব্য মূল্যের সাজা।

    রাজা গজা সাধু সন্ন্যাস দিচ্ছে কতো ভাষণ,
    দাম বেড়েছে, আয় বাড়েনি
    হচ্ছে উন্নয়ন,
    দানব সেজে মানব এখন করছে প্রহসন।

    কিছু মানুষ গুনছে টাকা
    কিনছে কতো পণ্য,
    কিছু মানুষ চেয়ে দেখে পকেট যে তার
    শূন্য।
    দ্রব্য মূল্যে টান লেগেছে
    আমরা বাধ্য
    তবু হয়েছি বরেণ্য।।।

    12
    6 Comments
Skip to toolbar