Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    4 years, 8 months ago

    কথা ও কলমে :মুহাম্মাদ আল-মামুন
    কবিতা -:
    কবি তত্ত্ব
    —————-
    যে নদীর কূল ভাংগা দেখে আনন্দ পায়
    অন্যের মন ভাংগায় সে অতটা বিচলিত নয়,
    যে বাঁধন খুলতে স্বাচ্ছন্দ্য বোধ করে
    সম্পর্ক ধরে রাখার মানে তার কাছে অর্থহীন,
    যে নিজের ভাবনায় ডুবে থাকে রাত-দিন
    অন্যের ভাবনা তার কাছে রয় স্পর্শহীন,
    যে নিজেকে জ্ঞানী ভাবে জীবন ভর
    তার কাছে জ্ঞানের মূল্য আশাকরা বোকামি ,
    যার অহংকারে মাটিতে পা পড়ে না
    দূর থেকে তার পতন দেখা ছাড়া কিইবা করার থাকে,
    নিজের স্বার্থে যে অন্যের শোককে তাচ্ছিল্য করে থাকে,
    তার শোকে চারপাশটা আঁধার দেখবে এটাই স্বাভাবিক,
    অন্যের মন নিয়ে ছিনিমিনি খেলায় যে সদা মত্ত
    নিজ অনুশোচনায় একদিন সে পাগল হবে এটাই সত্য,
    এক জনমে অন্যের তরে যদি নিজেকে বিলিয়ে দিতে না পারো,
    জীবনের সার্থকতা খুঁজে বের করা তাদের জন্য দূরূহ,
    সুখ নামক মরীচিকার পেছনে যারা ছুটে
    প্রকৃত সুখ কাছে থাকলেও তারা টের পায় না,
    ধরনীর বুকে একলা বাঁচিবার লাগি নাহি পথ চল
    সকলের লাগি এ ভুবন বাসযোগ্য করে তুল।

    8
    9 Comments
Skip to toolbar