-
আন্তর্জাতিক ভালবাসা
———————-
মনোলীনা-
তুমি কি জানো ?
আমেরিকা,আমাদের ভালবাসার বিরোধিতা করেছে।
তাদের যুদ্ধ বিমানগুলো সব সময় আমাদের উপড় নজর রাখছে!
আমার প্রেমের চিঠিগুলো নাকি তাদের রাষ্ট্রের নীতি মানেনি!
শুধু ভালবাসা কথা দিয়ে কোনো চিঠি নয়!
সেখানে থাকবে যুদ্ধের কথা,
অস্ত্রের কথা,
ভালবাসাহীন মানুষের কথা,
তেলের জন্য রাষ্ট্র দখলের কথা ।।
মনোলীনা-,
তুমি ভাবছো রাশিয়া মেনে নিবে আমাদের ভালবাসা?
তাদের সাবমেরিন সমুদ্র এর নিচ থেকে লুকিয়ে আমাদের বুক বরাবর
পারমানবিক বোমা তাক করে আছে,
রাশিয়া গোঁপনে আতাত করেছে আমেরিকার সাথে!
আমাদের দু’জনকে একসাথে পূর্নিমার চাঁদ দেখতে দিবেনা তারা,
সেদিন তারা যৌথ যুদ্ধ মহড়া করবে চাঁদের বুকে।।
মনোলীনা-,
জাতিসংঘ আমার প্রেমের কবিতাগুলো নিষিদ্ধ করেছে,
তাতে সমর্থন দিয়েছে ফ্রান্স, চীন, ও যুক্তরাজ্য।
কবিতাগুলোতে শুধুই আকাশ , সমুদ্র, পাহাড় আর চাঁদের কথা,
এই গুলো পড়ে কেউ অর্থনীতি বুঝবেনা।।
মনোলীনা,
বিশ্বব্যাংক আমাদের কোনো ঋণ দেবে না,
আমরা যেহেতু তাদের কোনো শর্ত মেনে
পরস্পরকে আলিঙ্গন করবো না,
তাদের শর্ত মেনে চুম্বন করবো না,
তাদের শর্ত মেনে সন্তান জন্ম দেবো না,
তাই তারা আমাদের ওপর
অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে।
মনোলীনা,
আমি আমার কবিতার সবচেয়ে প্রিয় পঙক্তির শপথ করে বলছি,
আমি ছোটো ছোটো রাষ্ট্রগুলো নিয়ে একটা জোট গঠন করবো,
সেখানে থাকবে না কোনো অস্ত্র কারখানা,
সবগুলো কারখানা থেকে শুধুই কবিদের কবিতা ছাপা হবে,
অর্থের পরিবর্তে ফুল দিয়ে সব বেচাকেনা হবে।
মনোলীনা,
তুমি আমাকে শুধু একবার
শর্তহীন একটা চুম্বন দাও,
আমি তোমাকে একটা শর্তহীন জীবন দিবো।
————————
র শি দ হা রু ন
কাব্যগ্রন্থ- ভালো থেকো মনোলীনা
২৭/০৯/২০১৬8 Comments-
“মনোলীনা,
আমি আমার কবিতার সবচেয়ে প্রিয় পঙক্তির শপথ করে বলছি,
আমি ছোটো ছোটো রাষ্ট্রগুলো নিয়ে একটা জোট গঠন করবো,
সেখানে থাকবে না কোনো অস্ত্র কারখানা,
সবগুলো কারখানা থেকে শুধুই কবিদের কবিতা ছাপা হবে,
অর্থের পরিবর্তে ফুল দিয়ে সব বেচাকেনা হবে।”
মনোলীনার জন্য বদলে যাক পৃথিবী। ভালোবাসতে শিখুক সবাই কবির মত। প্রীতি ও শুভেচ্ছা কবি।
Friends
রাহেনা বেগম
@rahena-begum
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Ekhtiar Uddin
@ekhtiar2003
Kanej-Roksana
@kanej-roksana
রিফায়াত নিগার
@refayat-nigar
Md Majnur Rahman John (Krishno John)
@krishno-john
AdabenTatali
@adabentatali



সুন্দর কবির প্রেম, অনবদ্য কবির কবিতা। শুভেচ্ছা নেবেন।