Profile Photo

G M Harun RashidOffline

  • G-M-Harun-Or-Rashid
  • Profile picture of G M Harun Rashid

    G M Harun Rashid

    4 years, 8 months ago

    মানুষ ভুলতে কতদিন লাগে?
    —————-
    দিনটা ছিল রবিবার,
    প্রচণ্ড বৃষ্টিতে দুজনেই টংয়ের চায়ের
    দোকানে আশ্রয় নিয়েছিলাম।
    সেদিনই পরিচয় হয়েছিল তোমার সাথে,
    অনেকদিন আমরা চা খেয়েছি একসাথে,
    বৃষ্টিতেও ভিজেছিলাম আহ্লাদে।
    আমার এখন আর একা চা খেতে ভালো লাগেনা।
    চা খেতে গেলেই শুধু বৃষ্টির কথা মনে পড়ে,
    আর অল্প বৃষ্টিতেই কোত্থেকে যেনো চায়ের গন্ধ নাকে ভেসে আসে।
    তখনই চায়ের গন্ধে আমি সব ভুলে যাই
    আমার পাওয়া আর না পাওয়ার হিসাব ভুলে যাই,
    ভুলে যাই আমার সুখ আর বিষাদের গল্প
    সব ভুলে যাই মূহুর্তেই
    শুধু ভুলিনা তোমার কথা!
    শুনেছি তুমি এই শহরেই এখনো থাক!
    আচ্ছা বলতো,
    ‘মানুষ ভুলতে কতদিন লাগে?’
    ——————————————
    রশিদ হারুন
    কাব্যগ্রন্থ- সময় ভেসে যায় বৃষ্টির জলে
    ৩০/১০/১৮

    11
    6 Comments
Skip to toolbar