-
কথা ও কলমে :মুহাম্মাদ আল-মামুন
কবিতা -:
মনের পাহাড়
—————–
কুটিল মনের জটিল ভাবনা দ্বারা
সরল মনের মসৃণ পাহাড় আরোহণ দুরূহ
মনের কুপ্রবৃদ্ধির বহিঃপ্রকাশ নেতিবাচক চিন্তা
যা সরল পথগুলোকেও করে তুলে বিভীষিকাময়
সদাই ত্রুটি খুঁজে বের করার মানসিকতা প্রগাঢ় হলে
ভালো কাজের মূল্যায়ন দুরূহ হয়ে পড়ে,
দুর্গম পাহাড়ে আরোহণ তো দূরের কথা
সমতলে বিচরণ করাই হয়ে পড়ে বিপদসঙ্কুল
কারো সরল মনের পাহাড়ে আরোহণ করতে চাইলে
কেবল আরেকটা সরল মনই পাড়ে তা জয় করতে
কুচিন্তা গুলো মনকে ক্ষতবিক্ষত করে প্রতিনিয়ত
যা অনুধাবন করা বা পরিমাপ করা খুবই কষ্টকর
একটা সময় স্বীয় সত্তাকে মেরে পরিনত হয় পশুতে
পাহাড়ের সৌন্দর্যের মাঝেও খুঁজে ছলনা
পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণায় দেখে ক্ষয়
স্বর্গীয় উদ্যানকে প্রকাশ করে নরকের উপমায়,
সরল মনের মসৃণ পাহাড়ে যদি উঠতে চাও
সব ঝেড়ে ফেলে শুভ ভাবনায় উঠে যাও।15 Comments
Friends
md.iqbal hussain
@loneliness-boy1
Jannatun Nur
@jannatun-nur
নন্দিনী
@nandini-chowdhuri
Nahian Hasan
@hasan009
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Borno
@biborno
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
তিমিরে আসক্ত
@mp3010



Congratulations