-
🏩জনম ভরে অপেক্ষার প্রণাম🏖️
হয়তো তুমি জনম ভরে পথ চাওয়াবে নীরবে,
নির্লিপ্ত ভালোবাসা নিঃশব্দে কাঁদে
আশায় বাঁধা সদয় ভবে।
সাত গগণ আর চন্দ্র তারা
আলোর ফোয়ারা জ্বেলে,
ভালোবাসা তুমি বলেছিলে
কখনো যাবে না চলে।হয়তো তুমি জনম ভরে পথ চাওয়াবে নিরালায়,
সুপ্ত হৃদয় গুমড়ে কাঁদে
অপেক্ষা আর অবহেলায়।
হৃদয় গাত্রে রক্ত ক্ষরণ
মেঘ উড়ছে ডানায়,
হয়তো তুমি হারায়ে গেছো
দূর থেকে অজানায়।
পথ চেয়ে তাই জনম ভরে
নামহীন ঠিকানায়।হয়তো তুমি জনম ভরে পথ চাওয়াবে বাসনায়,
কল্পিত সব ইচ্ছাগুলো
বন্দি খাঁচার যন্ত্রণায়
পুড়ছে কারণ বিষাদ দহন
হৃদ মাঝারে হিমালয়।হয়তো তুমি এমনি করেই জনম ভরে পথ চাওয়াবে
সবুজ ধরার আশায়,
ছকে বাঁধা এক জীবন তুমি
অচীন বর্ণনায়।
ভালোবাসা এক তৃণভূমি
আবৃত এক মায়া
কল্পিত এক জীবন তুমি
প্রবাল দ্বীপের ছায়া।হয়তো তুমি এমনি করেই জনম ভরে
পথ চাওয়াবে প্রবীণ প্রেষণায়,
রঙিন বেলা শেষ হয়েছে
অপেক্ষা যন্ত্রণায়।
ভালোবাসা তুমি শব দেহে আজ
পাথরে লেখা নাম,
নবীন খাঁচায় রঙিন নেশায়
জনম ভরে
ভালোবাসা!!! তোমায় করেছি প্রণাম।
ভালোবাসা এমনই সিঁদুরে পাকা আম
জনম ভরে পথ চাওয়া
বেঁচে থাকার স্বভাব সিদ্ধ নাম
প্রণাম ভালোবাসা, তোমাকে প্রণাম।
🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭7 Comments
Friends
Rejwana Khan
@rejwana-khan
Md shohag rana
@shohag9011
রাহেনা বেগম
@rahena-begum
আর্য্য সপ্ত দর্শী
@nandini
Ekhtiar Uddin
@ekhtiar2003
Kanej-Roksana
@kanej-roksana
ঠিকানাহীন অরণ্য
@vobertale-aranna
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


অনেক গদ্য-পদ্য পড়ো। নতুন ভাষা নিজের মতো খুঁজে নেও। অভিনন্দন।