Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • ধিক্কার
    ============
    –শরীফ এমদাদ হোসেন

    চেয়েছিলাম লিখতে অনেক কিছু
    অনেক ব্যথা অনেক কষ্ট কথা
    তাই বলে কি হারাই সরলতা ?
    নেয় লোকে নিক আমার পিছু পিছু।

    স্বাধীন হলাম শুনছি একাত্তরে
    স্বাধীন আছি? বলবে কি উত্তরে ??
    দেখি, সবল আজো দূর্বলেরে মারে
    যাবো কোথায় কোন সে চরাচরে ?

    হঠাৎ টাকা শক্তি এবং বল
    সময় সাহস নেশা ও চঞ্চল
    পোষকতা ক্ষমতা আর লোভ
    বাড়ায় দেহে বিশৃঙ্খলা ক্ষোভ

    আমরা হচ্ছি সে ক্ষোভেরই স্বীকার
    চুপ করে তাই জানাচ্ছি ধিক্কার।
    ★★★★★★★★★★★★★★★★
    টুঙ্গিপাড়া,

    10
    3 Comments
Skip to toolbar