Profile Photo

Md.Khaladur Rahman (অনল)Offline

  • Wanol
  • 🎈🎈বর্ষার শৈত্য ধরা🎈🎈

    গভীর নীল সবুজের বক্ষ্য ভেদ করে
    তুলোর ন্যায় উড়তে থাকা মেঘোমালা রাশি,
    সূর্য্যকে আড়াল করে আঁধারকে আশ্রয় করে,
    গরজে গগণ কাঁপিয়ে প্রকৃতির বুকে ঝরতে থাকা মুষল ধারার বৃষ্টি,
    প্রবাল জলরাশি প্রবাহে মৃত্তিকা হলো
    অজানা উর্বরতায় সৃষ্টি।
    মৃত্তিকার প্রান্তর জুড়ে লতা গুল্ম
    আর নতুন বসতি সম্প্রদায়ের কৃষ্টি।
    মাঠ, ঘাট, নদী-নালা, খাল-বিল টুঁই-টম্বুর জলে,
    সূর্যোআলো ঝিঁকিমিকি করে প্রকৃতির কোলে,
    দামাল ছেলেরা খেলায় মাতোয়ারা প্রকৃতির জলে।
    মাঝি মাল্লা বেয়ে চলে তরী গাই সুরে ভাটিয়ালী,
    নতুনের ঘনঘটায় সুরটানে শীতের শেফালী।
    মাঠে কৃষকের আনাগোনা
    নতুন করে ফসল বোঁনা,
    বর্ষাস্নাত সবুজ অরণ্যে পাখিদের কলরব
    প্রকৃতির বুক জুড়ে বাজে সুরের মূর্ছনা।
    নদী, খাল-বিলের অথৈ জলে
    জল পদ্ম জল খেলি হাঁসপালের বৈভব,
    আনন্দ চিত্তে ধরা বৈচিত্রে
    সাত রঙ সোনালীর গৌরব।
    সময়ের স্রোতে মৌসুমে এখন
    শৈত্য শীতের প্রভাব।

    11
    6 Comments
Skip to toolbar