Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • “হুজুগের সুযোগে”
    -পি কে সরকার

    চতুর চাতুর্যে হরণ,
    করিতেছে তব চিন্তন।
    ও হে অবুঝ মম মন,
    কভূ কি জাগিবে মনন?

    সন্তর্পণে অনুপ্রবেশে,
    হুজুগের বশে গুজবে,
    তব বিবেক নিয়ন্ত্রণে,
    রাখিয়াছে চতুর জনে।

    হুজুগে, গুজব সুযোগে,
    যন্ত্র মানব গড়িয়াছে,
    আমরা সবে চলিতেছি,
    অজ্ঞাত বশে লড়িতেছি।

    শিরঃহীনের শিরঃশূল,
    কূজনের নাহি রে কুল।
    কঙ্কতী মুণ্ডিতমস্তকে,
    ব্যস্ত কি কার্যের সাধনে?

    ও হে অন্তর্যামী বিধাতা,
    তুমি ব্রহ্মাণ্ড রচয়িতা।
    তোমাকেই করিতে রক্ষা!
    লড়িতেছি অজ্ঞেয় মোরা!

    13
    8 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar