-
🎈🎈মানব হিসাব🎈🎈
চোখ কান আর মাথা
সাথে হাঁত পা আর দেহাবরণ,
আজব সৃষ্টি সৃষ্টিকর্তার,
মানুষ জীবের ব্যাখ্যা বিবরণ।
হাঁড়ের সাথে হাঁড়ের জয়েন্ট নাড়ীতে স্পন্দন,
ধমনীতে শ্বাস প্রশ্বাস
শক্তির সঞ্চালন।ক্ষয়ে ক্ষুধা ভোগে সুধা শক্তি আহরণ
ক্রমশ বৃদ্ধি, জগৎ সিদ্ধি
ক্রমিক বিচরণ।
সৃষ্টি কর্তার আজব সৃষ্টি
জগৎ তরে মানব সম্প্রসারণ।নয়তো বৃথা জগৎ সেথা মানব সৃষ্ট কারণ
কর্ম ধর্ম হিসাব লিখন,
মুনকার-নাকীর দুই কাঁধের আসন,
স্ব-লিখিত গুচ্ছ সমন
হিসাবের দিন থাকবে না গোপন।জন্ম-মৃত্যু জগৎ সাধন
মানব গাড়ি ধর্ম বাহন,
আমল ছাড়া পোহাবে দহন।
জীবদ্দশায় জ্ঞানার্জন
হালাল-হারাম পার্থক্যকরণ,
শুদ্ধ সমুদ্রে জান্নাত গমন।অলিখিত মানব বাহন
মৃত্যু আসবে কার যে কখন,
সৃষ্টিকূলের এটাই ধরণ।
শ্রেষ্ঠ সৃষ্টি সৃষ্টিকর্তার
শস্য কণা সমান,
মানব জীবন শ্রেষ্ঠ অতি
জীবদ্দশায় সৎকর্মে যদি থাকে প্রমাণ।13 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 November 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Rejwana Khan
@rejwana-khan
Md shohag rana
@shohag9011
রাহেনা বেগম
@rahena-begum
সা দি য়া (নন্দিনী)
@nandini
Ekhtiar Uddin
@ekhtiar2003
Kanej-Roksana
@kanej-roksana
ঠিকানাহীন অরণ্য
@vobertale-aranna
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


অভিনন্দন, সুন্দর লেখা।