Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    4 years, 8 months ago

    “আজও মুখরিত”
    -পি. কে. সরকার

    এক যুগ পরে গিয়ে ছিলেম,
    প্রিয় ক্যাম্পাস দেখে এলেম।
    ঝাঁকে ঝাঁকে পাখি আসছে উড়ে,
    ঝাঁকে ঝাঁকে পাখি যাচ্ছে উড়ে।
    নীল আকাশ মুখরিত করে,
    যাচ্ছে পাখি দিক দিগন্তে উড়ে।
    বহু পাখি পথ পেয়েছে খুঁজে,
    বহু পাখি না পেয়ে পথ খুঁজে,
    ফিরে চলেছে আপনার নীড়ে।
    আজও মুখরিত ক্যাম্পাস,
    আজও মুখর প্রতি বিভাগ।
    আজও মুখরিত খেলাঘর,
    মুখরিত ধূমায়িত অঞ্চল।
    এখনও অদ্ভূত নিস্তব্ধতা,
    তবু নেই কোনো আসন ফাঁকা,
    পরিপূর্ণ সেই লাইব্রেরীটা।
    পদার্থ ব্যাবহারিক টেবিল,
    এখনও রয়েছে অনাবিল।
    কৃষ্ণফলকেরা শুভ্র হয়েছে,
    শুভ্র লেখনীরা কৃষ্ণ হয়েছে।
    হঠাৎ হৃদয়ের ক্যানভাসে,
    প্রিয় মুখগুলো উঠলো ভেসে।
    এই তো সেদিন তুমি আমিতে,
    বসে ছিলেম বাঁধানো গাছ তলে।
    স্মৃতিময় রঙিন দিনগুলি,
    আবারও পেলেম বুঝি ফিরে।
    কিছু সময়েই একা হলেম,
    সবুজ ঘাসে বসেই ছিলেম।
    প্রদীপ্ত যৌবনময় ক্যাম্পাস,
    চির যৌবনেরই ক্যানভাস।
    এতোটা নতুন মুখের ভিড়ে,
    পরিচিত মুখ পাইনি খুঁজে।
    জীবনের টানে সুখের খোঁজে,
    নীলকণ্ঠারা উড়েই চলেছে।
    সর্বদা যৌবন বিরাজমান,
    ক্যাম্পাস চির বসন্ত বাগান।

    10
    8 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar