Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • রসুন কাব্য

    সুম, রসোন, লসুন, সের যাই বলো ভাই
    রসুন বলিলে নাম চিনিবে সবায়,
    Allium sativum বিজ্ঞানীরা বলে।
    পেট ফাঁপায় দু-তিন কোয়া লবন মেখে খেলে
    পেট ফাঁপা যায় চলে, অশেষ শান্তি মেলে।
    দশ থেকে ত্রিশফোটা খেলে রসুন রস
    কৃমি রোগে শান্তি পাবে, হবে সুখ পরশ
    মৃদু গরম দুতিন ফোটা কানে দিলে ভাই
    মনে হবে ততক্ষনে সেই বেদনা নাই।
    রসুন বেটে পেলেপ দিলে, টাক আরোগ্য হয়
    তেলের সাথে মাথায় দিলে চুল কালো হয়
    ক্ষত ঘায়ে পোকা হলে রসুন পিষ্ট করে
    ক্ষতস্থানে পেলেপ দিলে পোকা যায় মরে।
    হাপানি রোগ হলে রসুন সিরাপ চাই
    ফুসফুসে গোলযোগে সাফায় সদায়।
    মৃদু গরম সর্ষে তেলে সাথে রসুন বেটে
    করলে মালিশ বাত ব্যাথা যাবে তোমার কেটে।
    দুএক কোয়া রসুন বেটে অল্প গরম দুধে
    খেলে সদাই শক্তি বাড়ে অস্থি ক্ষয় রোধে।
    দুএক কোয়া রসুন বাটা খাও নিরবধি
    যৌবন অটুট থাকে বল বৃদ্ধি পায়
    দুএক কোয়া চিবিয়ে খেয়ে দুধ খেলে পরে
    মেধা-স্মৃতিহীনের উপকার করে।
    প্রতিদিন একটি কোয়া দুধের সাথে খাও
    যদি তুমি যক্ষা থেকে রক্ষা চাও।

    19
    15 Comments
Skip to toolbar