-
কথা ও কলমে : মুহাম্মাদ আল-মামুন
কবিতা :
সারাবেলা তোমার হাতছানি
————————————-
ভোরের আলো জানান দিচ্ছে দিনের শুরু
বাথরুমের কলটায় পানি ঝরছে অবিরাম
মনে হলো ভেজা চুল মুছতে মুছতে আসছো
জানালার ফাঁকে ইশত আলো উঁকি দিচ্ছে
ভাবছি চা হাতে দাঁড়িয়ে আছো তুমি
কিন্তু কোথায়! চারদিকে শুধুই শূন্যতা।জীবন জীবিকার তাগিদে ঘর থেকে পা বাড়ালাম
মনে হলো পেছন থেকে কে যেনো বলছে আমায়
“সাবধানে যেও! বাড়ি ফিরতে ভুলোনা যেনো!
হাসিমুখে পেছন ফিরে তাকিয়ে দেখি কেবলই শূন্যতা
দীর্ঘশ্বাস ফেলে জীবিকার পথে শুধুই হেঁটে চলা ।বেলা গড়ায়ে দুপুর মনে হলো হঠাৎ ই ফোন বাজছে
হাতে নিতেই কে যেনো বলছে সময় করে খেয়ে নিও
শরীর খারাপ করবে দেরি করে খাবেনা বলেদিলাম
মুচকি হেসে লান্স বক্সের দিকে তাকাই যা কেবলই কল্পনা।
দিনের সমস্ত উত্তাপ যেনো আমার উপর আছড়ে পড়ছে।দিন গড়িয়ে সন্ধ্যা প্রিয় জায়গাটায় বসে আছি
সামনে সুবিশাল নদী শীতল হাওয়ায় পাল তোলা নৌকা
পশ্চিম আকাশে গোধুলির লাল রংয়ে ছেয়ে গেছে
মনে হলো কে যেনো কাঁধে মাথা রেখে জড়ায়ে আছে
চুলের সুভাষ শীতল হাওয়া গোধুলির অপরূপ দৃশ্য
সবকিছুই মনকে উৎবেলিত করতে লাগলো তখন
গোধুলির রং মুছে যেতেই সবকিছু হারিয়ে গেল।সারাবেলা তোমার হাতছানি’র এ এক অদৃশ্য খেলা।
13 Comments
Friends
md.iqbal hussain
@loneliness-boy1
Jannatun Nur
@jannatun-nur
নন্দিনী
@nandini-chowdhuri
Nahian Hasan
@hasan009
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Borno
@biborno
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
তিমিরে আসক্ত
@mp3010



খুব সুন্দর