Profile Photo

Md.Khaladur Rahman (অনল)Offline

  • Wanol
  • Profile picture of Md.Khaladur Rahman (অনল)

    Md.Khaladur Rahman (অনল)

    4 years, 10 months ago

    প্রশ্ন বিদ্ধ মানুষ

    পৃথিবীর আদিতে এমন কিছু জট পাকানো রহস্য
    কিছু মানুষকে করেছে সর্বদা অনুসন্ধিৎসু,
    আবিস্কার করতে মানুষ মরিয়া ছুটে চলেছে ঘর থেকে তেপান্তর
    রহস্য আর তার উৎস।
    আবিস্কার আনন্দে আত্নহারা মানব চিত্ত
    সভ্যতা আবিস্কারে রঙিন হয়েছে
    আদিতে সাদা কালো মানব ধরা বৃত্ত,
    তবুও অজানা জট পাকানো রহস্যের
    বেড়াজালে অন্তরমুখী মানুষের নৃত্য কৃত্য।
    ধরায় অবিরত বহমান আদি থেকে বর্তমান
    সৃষ্টিতে অনবদ্য
    শত কিছু বিমুখ কবিরা লিখেই চলেছে
    সভ্য সদনে বসে গদ্য আর পদ্য।
    চায়ের পেয়ালাতে ঠোঁট ভিজিয়ে বিজ্ঞান মনস্ক চিন্তার অগ্রযাত্রা,
    ছাড়িয়ে গেছে সভ্যতা থেকে সভ্য যতো মাত্রা,
    তবু পিপাসার্ত হৃদয় ফুসফুসে শ্বাস জমা করে
    চলেছে উর্বরতার সান্নিধ্যে
    মিলনের যাত্রায়
    অজানা সেই জট পাকানো রহস্য উদ্ধারে
    তবু নিজের কাছেই অজানা থেকে গেলো
    প্রশ্নবিদ্ধ মানুষ।

    13
    8 Comments
Skip to toolbar