Profile Photo

Md. Azizur RahmanOffline

  • azizur
  • Profile picture of Md. Azizur Rahman

    Md. Azizur Rahman

    • 4 years, 11 months ago

    ফাইজউদ্দিন
    মোঃ আজিজুর রহমান

    ফাইজউদ্দিনরা তিন ভাই। সে মেজ। বড় ভাই ময়েজউদ্দিন। ছোট ভাই হাফিজউদ্দিন। ফাইজউদ্দিনের বয়স সাড়ে পাঁচ বছর হলে ওর বাবা মারা যায়। ছোট ভাই হাফিজউদ্দিন তখন মাতৃগর্ভে। স্বামীর অকাল মৃত্যুতে অসহায় হয়ে পড়েন ফাইজউদ্দিনের মা। ভেবে কুলকিনারা করতে পারেন না কিভাবে দুই সন্তান ও গর্ভে বেড়ে ওঠা সন্তান, যে তার বাবার মুখই দেখেইনি তাদের লালন পালন করবেন। ওদের বাড়ি একবারে অজোপাড়াগাঁয়ে। যেখানে ফসলের মাঠ বছরের ছয় মাস থাকে পানিতে নিমজ্জিত। স্বামীহারা গর্ভবর্তী মহিলার শোক কাটতে বেশ কিছুদিন সময় লাগে। জীবনের প্রয়োজনীয় চাহিদার কাছে শোক কখনও দীর্ঘস্থায়ী হয়না। ময়েজউদ্দিনের দায়িত্ব নেয় নানা-নানি। সে নানার বাড়িতে চলে যায় পড়াশোনোর জন্য।

    ফাইজউদ্দিনের মা মরিয়ম বেগম আবারও পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। নাম রাখেন হাফিজউদ্দিন। সে সময়ে সকল ডেলিভারি হতো নরমালে। আজকের মতো সিজারিয়ান ব্যাপারটা তখন ছিলই না। হাফিজউদ্দিনের জন্ম মাঘ মাসে। পচন্ড শীত। মাটির দেওয়ালের উপর টিনের ছাদের একটি ঘরের সাথে লাগোয়া বারান্দা। হাফিজউদ্দিনের জন্ম নেয়ার তিন দিন পর্যন্ত মরিয়ম বেগমের মা ছিলেন।মরিয়মের মা তার বড় নাতি ময়েজউদ্দিনকে সাথে নিয়ে পাশের গ্রামে তার স্বামীর বাড়িতে চলে যায়। হাফিজউদ্দিনের বয়স চারদিন আর ফয়েজউদ্দিনের বয়স ছয় বছর এক বা দুই মাস। একটি মাত্র খাটে মরিয়ম বেগম তার সদ্য জন্ম নেয়া শিশুটিকে নিয়ে ঘুমায়ে আছে, নিচে মেজ ছেলে মাদুর বিছিয়ে ঘুমিয়ে আছে। রাতে মরিয়ম বেগমের প্রচন্ড পানির তৃষ্ণা পায়। সে ফাইজউদ্দিনকে বলে বাবা আমাকে একটু পানি দেতো। খুব পানির পিপাসা লেগেছে। ফাইজউদ্দিন বলে মা অনেক শীত এখন পানি দিতে পারবো না। তুমি সকালে পানি খেয়ো। তার পানি খাওয়ার জন্য নিজেই খাট থেকে নেমে আসে, কলসের পানি আর ঢালতে পারেনা। সকালে ফাইজউদ্দিন ঘুম থেকে উঠে দেখে মা কলসের গায়ে মাথা রেখে শুয়ে আছে। সে মাকে ডাকে মা, মা..। গায়ে হাত দিলে মা পড়ে যায়। ওর কান্না শুনে লোকজন এসে দেখে মরিয়ম বেগম মারা গেছে। মায়ের মরার কথা শুনে ফাইজউদ্দিনের সেকি কান্না। বুক ফাঁটানো কান্না। আমার মা আমার কাছে পানি খেতে চেয়েছিল। আমি সকালে পানি খাওয়ার কথা বলি। মা নিজে নিজে পানি ঢেলে খেতে যেয়ে মারা গেছে।

    ফাইজউদ্দিন যতদিন বেঁচে ছিলেন ততদিন শুধু একটা কথা বলতো, আমি আমার মাকে পানি দিতে পারিনি বলে আমার মা মারা গেছে। সে দিনে রাতে যখনই সময় পেতো মায়ের কবরের পাশে বসে কান্না করতো। আর বলতো মা আমি তোমাকে মেরে ফেলেছি…

    7
    5 Comments
Skip to toolbar