-
প্রেম এখন বাজারে
ঠিকানাহীন অরণ্যপ্রেম এখন বাজারে,
পত্রিকার পাতায় ধর্ষনের কলামে
আর অপরাধ জগতের গলিতে
প্রেম এখন ইনবক্সে বিকৃত এক আহবানে,
আকর্ষনীয় অফারে, রুপ আর ইঞ্চির পারদেপ্রেম এখন পণ্যের আকর্ষনীয় প্যকেটে
অথবা বিত্তশালীদের নোটভর্তি পকেটে
প্রেম হারিয়েছে নেশায় আর গাজার টানে
প্রেম এখন রুপালী পর্দায় উলঙ্গ যৌনমিলনে
ভালোবাসা এখন সাদা রঙের দাস
দেহের প্রতিটি তিলের হিসেবে- আত্নাহীন লাশ
প্রেম এখন শরীর থেকে শরীরে যাওয়ার প্রতিযোগীতায়
প্রেম এখন মদের বারে, সুড়সুড়ি লাগানো ওর্কেস্ট্রায়।প্রেম এখন বউকে রেখে অন্যের শাড়ির তলায়
প্রতিদিন বিশ্বাসের সতিত্ব হরণ আর ভণিতায়
প্রেম এখন মাইনের অঙ্কে আর দেহের দোলায়
প্রেম এখন প্রেমহীন সাজানো অবাধ বিলাসিতায়
প্রেম এখন পুতুলের সাথে সম্ভোগ দায়হীন জীবনে
হৃদয় ’শিরোনামে’, লালসা আর স্বার্থপরতা বিবরণে।©ভবের তালে
4 Comments

ঠিকানাহীন অরণ্য -
লেখক
আমি স্বত্মা সম্বলিত আত্মাবাহক মানুষ
কষ্ট চাষ করে শব্দ ভেদ করে সাহিত্য রস বের করা আমার কাজ
প্রেম আমার ধর্ম, ন্যায়বিচারের কথা আমার যুদ্ধ
আমি চোখের ভেতর সাগর চষি উম্মাদ উম্মত্য হয়ে
জাগতিকতার যান্ত্রিকতা কি করবে আমায় নিয়ে?
আমি ভবঘুরে, আনমনে, বণ্য এক অরণ্য---
Friends
Md.Khaladur Rahman (অনল)
@wanol
পরিমল রায়
@parimal-roy
Rejwana Khan
@rejwana-khan
Shovan Khan Sabuz
@methopath
মাহ্দী সাকিব
@mahdi-sakib
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
ইফতিশা খানম
@eftishakhanam
Reazul Kabir
@reazul-kabir




চমৎকার