-
সে মানবী আমার না হোক’
_কিশোর কনকসে মানবী মৃত্যুর সাথে যুদ্ধ করছিলো
সে মানবীর জ্ঞান ফিরলো সম্ভবত সাত দিন পর।
হসপিটালের বেডে শুয়ে আমায় কল করলো
তার আগেই সে আমায় করেছিলো পর।
আমি তখনো তাঁরে প্রাণপণ ভালোবাসতাম
তাঁরেই চাইতাম কায়মনে প্রার্থনায়………………….
সে মানবী বললো আমার হার্ট ফিরিয়ে দিন
যদিও এই জীবন চাইলেও দিতে পারতাম।পরক্ষণে ভুল ভাঙলো
সে হার্ট বলতে তাঁর নতুন প্রেমিককে বুঝিয়েছে
আমার কারণে যে তাঁরে করে ঘৃনা।
আমি কথা বললাম তাঁর নতুন প্রেমিকের সাথে
সে একবার হলেও দেখা করতে রাজী হলো
জানা ছিলো তাঁর সে মানবীর ঠিকানা।সেদিন নিজেকে বামহাতে থাপ্পড় দিয়েছি
সেদিনই প্রথম বুঝতে পেরেছি
সে নারীর হৃদয়ে,
কবির ভালোবাসা ধারণ করার সক্ষমতা ছিলোনা
সে মানবী নতুন প্রেমে সঁপে দিয়েছে তাঁর মন।
সে মানবী আমায় ভুলে আর কারো বিরহে
বিষপানে নিঃশ্বেস করতে চেয়েছিলো জীবন|একটা সস্তা সিগারেট জ্বালালাম
ইচ্ছে করেই হাত পোড়ালাম সিগারেটের আগুনে
আমাদের দুজনের ছবিতে আগুন ধরিয়ে দিলাম
পুড়িয়ে দিলাম তাঁর দেয়া শুকনো গোলাপ।
মনে মনে বললাম,
যে মানবী আর কারো বিরহে পালন করে শোক
সে মানবী একজীবনে আমার না হোক|সে মানবী স্বাভাবিক জীবনে ফিরলো
তাঁর নতুন প্রেমিক আর ফিরলোনা তাঁর জীবনে……………
সে মানবীও ফিরলোনা আমার প্রেমে
আমি নিঃস্ব হয়ে গেলাম বিশ্ব ভূবনে।
সে মানবী আবার নতুন মানুষ খুঁজে নিলো
জড়ালো বিবাহ বন্ধনে
বর্ষ না ফুরাতেই ভেঙে গেলো ঘর
অনাগত অতিথি আগমন বার্তায়
জোড়া লাগলো সে ঘর,হয়তো ধর্মীয় বিধানে|এখনো সে মানবী ঘর ভাঙার শঙ্কায় বাঁচে
যদিও তাঁরে নিঃশর্ত ক্ষমা করেছি বহুদিন……………………
প্রতিশোধ নেবার প্রয়োজনই হয়নি।
যাঁরে ভালোবাসতাম
তাঁর ক্ষতি হোক চাইনা
আমি আমার প্রাক্তনকে অপরাধী করে রাখিনি
তাঁর ভালো হোক,সে মানবী সুখেই বাঁচুক
আমি তাঁর পথের কাঁটা হবোনা|©Kishor Kanok
20, November 2021
YouTube : Labonnow Entertainment
কবিতার গল্প কাল্পনিক,
কবিতার গল্পে জীবিত অথবা মৃত কোনো মানবীর দায় নেই,
দয়া করে কবিতার গল্প কেউ ব্যক্তি জীবনে মেলাবেননা।
এ কবিতার দায়ভার কোনোভাবেই জীবিত অথবা মৃত
কোন নারী বহন করবেনা।9 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


চমৎকার