Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 7 months ago

    নরক খুঁজি অহংকারীর চোখে’
    _কিশোর কনক

    মানুষের অবহেলা’ অনুপ্রেরণা যোগায়
    মানুষের অবজ্ঞা পূ্ঁজী করে বাঁচি
    মানুষের ভালোবাসা আশীর্বাদের ধারা
    মস্তিস্কে যত্নে জমা রাখি।
    নিন্দুকের নিন্দা ছাড়া
    নন্দিত মুখ হওয়া যায়না
    আমাদের চোখ সবই দেখতে পায়
    শুধু নিজেকেই দেখতে পায়না।
    অভিযোগ নেই
    কোনো কিছুতেই
    আমি সাদাকালো পৃথিবীর নাগরিক।
    আমাকে অবজ্ঞা করা যায়
    আমাকে অবহেলা করা যায়
    আমাকে বিদ্রুপ করা যায়।
    আমাকে অপমান করা যায়
    আমাকে সম্মান করা যায়
    আমাকে ভালোবাসা যায়।
    আমাকে ঘৃনা করা যায়
    আমাকে ঠকানো যায় জেতানো যায়
    ভেঙে চুরমার করা যায় অবিরত।
    শুধু আমাকে উপেক্ষা করা যায়না
    আমার কলম শাসকের পক্ষে
    কোনো দামেই বিক্রি হয়না,হবেনা|

    আমি অহংকারীর চোখে নরক খুঁজি
    বিনয়ীর চোখে খুঁজি স্বর্গ।
    আমি ধর্ম খুঁজি মানবদরদীর চোখে
    খুনী সন্ত্রাসীর চোখে খুঁজি মর্গ।
    আমি পূন্য বুঝি সত্যের সন্ধানে
    আমি পাপ বুঝি থাকে মিথ্যা যেখানে।
    আমি আমাকে বুঝি অযোগ্যতায়
    আমি আমাকে চিনি ব্যর্থতায়|

    আমি জাত খুঁজি মানুষের কর্মে
    যখন মজ্জিদের ইমাম সাহেব ধর্ষক।
    আমি ধর্ম বলতে এখনো মানুষ বুঝি
    যখন দেখি মন্দিরের পুরোহিত সেও ধর্ষক।
    আমি ধর্মান্ধর চোখে খুঁজি ইবলিশ শয়তান
    সাম্যবাদীর চোখে খুঁজি আল্লাহ্ ভগবান।
    আমি আমাকে খুঁজি নির্জন রাতে
    আমি আমাকে খুঁজি অনুশোচনায়|

    আমি ঘুষখোরের চোখে খুঁজি
    সস্তা উন্নয়ন…………………………………..
    আমি প্রতিবাদীর চোখে খুঁজি
    জনবিষ্ফোরণ।
    আধুনিক গোলামের চোখে খুঁজি
    আদিম ভৃত্যর প্রতিচ্ছবি|

    আমি বন্ধু চিনি জীবনে এলে অসময়
    শত্রু চিনি সুখের আয়োজনে…………………
    আমি বদমায়েশ খুঁজি
    পরকীয়া প্রেমিক-প্রেমিকা দুইজনে।
    আমি জাহান্নাম দেখি নষ্ট কথার গানে
    নরক দেখি মডেল কিংনা টিকটকারের চোখে|

    আমি,প্রিয় প্রাক্তনকে খুঁজি
    আমার লেখা সুপার ফ্লপ গানে………………………………
    যে আমায় গুগলে সার্চ করে খুঁজে নিয়েছিলো
    চার বসন্ত পাশে থেকে
    প্রাণপণ ভালোবেসে
    এ বুকে পা রেখে
    যে স্বেচ্ছায় ছেড়ে চলে গিয়েছিলো ভিন্ন জীবনে|

    21, November – 2021 Khulna.

    ©Kishor Kanok
    Record Label : Labonnow Entertainment

    9
    9 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar