-
-স্মৃতির পাতা-
2004 সালের 10 ডিসেম্বর বাবা মায়ের কোল আলো করে চলে আসলাম দুনিয়া নামক জীবনটাতে…
তাদের আদর , ভালোবাসা , মায়া , বকা সবমিলিয়ে তাদের আদরের সন্তান আমি…!
মধ্যবিত্ত পরিবারের মেয়ে। কিন্তু বাবা আমার কখনো কিছুর অভাব বুঝতে দেয়নি। না চাওয়ার আগে সব পেয়েছি। যদিও বাবার আর্থিক স্বচ্ছলতা অতোটা ভাল ছিলনা। মা আমার,,, সবসময় ভরসা জাগিয়েছে…
আস্তে আস্তে বয়স যখন 7, ক্লাস ওয়ানে ভর্তি হলাম… শুরু হলো স্কুল জীবনের পথ চলা। যে গন্ডিতে পা বাড়াতে ভয় হতো…!
মাকে (কাদা তো কাঁদো তো স্বরে ) বলতাম — আম্মু যেওনা , আমিও যাব। আমি থাকবো না। বড়ই যে ভয় করে…( এক অচেনা পরিবেশ বলে কথা)
মা ( বুঝিয়ে) বলতো– এইতো শুরু। তুমি যদি তোমার মিস এর মত বড় মানুষ হতে চাও তাহলে তো এখানে থাকতে হবে । ভালোমতো পড়াশোনা করতে হবে।
মায়ের কথায় নিজেকে মানিয়ে… শুরু হলো অন্যদের সাথে গন্তব্যের উদ্দেশ্যে আমারো পথ চলা…
ক্লাসে অন্যদের সাথে পড়াশোনা, বকাবকি, ঝগড়া হাসি-ঠাট্টা.. কতই কি!যখন ক্লাস টুতে ভর্তি হয়েছি আর্থিক কারণে বাবাকে প্রবাসে যেতে হলো…। চলে এলাম ঢাকার তেজগাঁওয়ের ফার্মগেট নামক এলাকায়…!!
দিন ভালই যাচ্ছিল সঙ্গে ছিল না শুধু বাবা!! থেকেও না থাকার মত…
তৃতীয় শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য ক্লাস শুরু করলাম কোচিংয়ে। অচেনা পরিবেশে খাপ খাওয়াতে চাইছেনা মন ,,,বসে আছি একা… এই দুরন্ত পরিবেশে কিছুদিনের মধ্যেই কথা হল একজনের সাথে… ভালই লাগলো…।
আসলে কি বন্ধু জীবনের এইতো সূচনা..!ভর্তি পরীক্ষা দিয়ে ” তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়” নামক প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীতে ভর্তি হলাম। সূচনা হলো স্কুল জীবনের..!
অনেককে নিয়ে একসাথে পথ চলা…!!!বন্ধু জীবন কাটছে বেশ… কি আনন্দ??! কি উল্লাস?!
কিইবা সেই সময়??!
মনে হচ্ছে যেন চোখের পাতা দুটো এক করতেই সময় 2013 থেকে 2020 হয়ে গেছে… বন্ধু , পরিবার , পড়াশোনা সবমিলিয়ে বেশ ছিলাম । শুরু হল করোনা মহামারী..! সচেতনতা,,, সাবধানতা,,, এক ভয়াবহ সময়ের মধ্য দিয়ে কেটে গেল করোনার ভয়ঙ্কর সময়টাও…!2021 সালের নভেম্বর মাসে এসএসসি নামক পরীক্ষাটা দিয়ে সমাপ্তি ঘটল স্কুল জীবন নামক জীবনটার…
সব মিলিয়ে যেন বোঝা মুশকিল…যে প্রাঙ্গণে এসেছিলাম মায়ের হাত ধরে ,,,:মাকে কাদতে কাদতে বিদায় জানিয়ে,,,বন্ধুদের সাথে কথা বলতে বলতে,,! আজ তা অপরিচিত…?
এ যেন এক স্বার্থপর মুখ!! আমাকে চিনেও যে চিনছে না!!?
নতুনের খোঁজে প্রাক্তন কে বিদায় জানিয়ে আগাম ভবিষ্যতে পা বাড়িয়ে দিয়েছে…!কিছু মুহূর্ত গুলো কেমন যেন??! হাসিখুশি সময় মনে করে ও যেন বেদনায় ভারাক্রান্ত হয়ে যায় মন..!
আগাম এর উদ্দেশ্যে অতীতকে বিদায় জানিয়ে এগিয়ে যাচ্ছি… এটাই তো নিয়ম!!?
আশা রাখি ভবিষ্যতে দিনগুলো ভালো কাটবে..।—সবাইকে শুভকামনা…!!
——ভালো থাকিস সবাই…!!হয়তো বছর খানিক পর আবারও এসে টাইমলাইনে এসে পড়বো এই অপূর্ণ করে রেখে যাওয়া স্মৃতির পাতা…!
5 Comments
Friends
বিদৌরা প্রিয়দর্শিনী বারহান
@bedowrapriodarshini
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Bodor Choudhury
@bodorchoudhury
MD HAFIZUR RAHMAN
@mdhafizurrahman1
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
এড: সাজেদুল হক টুটুল
@sazedul
Abcde gh.
@abcdegh
AdabenTatali
@adabentatali
সা দি য়া (নন্দিনী)
@nandini


অভিনন্দন প্রিয়তে…