Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 7 months ago

    প্রেমের ঠিকানা নরক “প্রমানিত”
    _কিশোর কনক

    সারারাত নিরবে জ্বলে নীল জোনাকি,
    রাতভোরে নিভে যায় জোনাকির আলো…………..
    ভোরের শিশির বিন্দু সেও শুকায় সকালের রোদে
    প্রাণের মানুষ চার বসন্ত বেসেছিলো ভালো।
    প্রেম নিঃশঙ্ক শান্তিরুপে বর্ষিত হয়না
    অন্তরের প্রেম চিরকালই অবেলায় মরে
    প্রিয়জন অন্যজনে নতুন সুখের শিহরণে মাতে
    নিষিদ্ধ মিলনে পরিত্যাক্ত ঘরে।

    ভালোবেসে যাঁরা মনের মোহ খোঁজে
    তাঁরা চিরকালই বোকা
    বিচ্ছেদ তাঁদের অলিখিত সফর সঙ্গী।
    প্রেমিকা প্রেমিক পায়,
    প্রেমিক ছেড়ে পুরুষ পায়,
    পুরুষ ছেড়ে পায় স্বামী……………………………….
    প্রেমিকের জন্য বরাদ্দ নিয়তির অভিশাপ
    প্রেমিকা তিমির স্নানে সেইতো সতি সীতা
    প্রেমিক তো যাযাবর নরকের যাত্রী
    প্রতারক প্রেমিকার স্মৃতির শোকে কাঁদে
    আর কারো হাসিতে জীবন বোঝেনা|

    প্রেম কী?
    শুনেছি প্রেম স্বর্গ থেকে আসে স্বর্গে চলে যায়’
    এটা সর্বোচ্চ জাগতিক মিথ্যা কথা।
    প্রেম স্বর্গ থেকে মর্তে আসে
    মর্ত থেকে নরকে………………………………………
    জগতে সে প্রেম পাপই কুড়ায়
    হাঁটে অসংখ্য সড়কে।
    যাঁরা অন্তরে স্বর্গীয় প্রেম লালন করে
    তাঁদের জন্য সেইতো নিয়তির অভিশাপ বরাদ্দ
    অর্থ্যাৎ প্রেমের ঠিকানা নরক প্রমানিত||

    প্রেম কী দেয়?
    প্রেম কিছুদিন সুখের অনুভূতি দেয় তারপর দুঃখ
    প্রেম এক অনিশ্চিত জীবনের নাম
    কারো জীবন সাথির মন ভালোরাখার দায়িত্ব নেয়া।
    প্রেম দুঃখ ছাড়া কিছু দেয়না,
    প্রেম মানে আজীবন দুঃখ পাওয়ার ষড়যন্ত্র।
    বিচ্ছেদ বর্ষ ফুরালেই খবর দেয়,
    প্রাক্তন প্রেমিকার অনাগত সন্তান এসেছে দুনিয়ায়|

    প্রেম?
    প্রেম শুভঙ্করের ফাঁকি’
    প্রেম চরিত্রহীনদের নিষিদ্ধ ইচ্ছা পূরণ করে’
    চরিত্রবানরা নিষিদ্ধ ইচ্ছা পোষণ করেনা
    তাই বুকে পা রেখে চলে যায় প্রেম|

    বিবাহ?
    বিবাহ নিঃশ্চিত জীবন যাত্রা’
    সুখ-সঙ্গম,মান অভিমান
    ঝগড়া
    একসাথে খাওয়া
    একসাথে ঘুম
    মৃত্যু আলাদা।

    কিছু নারী ভালোবাসতে জানে
    তাঁরা একজনে ভালোবাসে রোজ।
    যতোদুর জানি,
    তাঁরা ভুল করে চরিত্রহীন পুরুষকে ভালোবাসে
    তাদের জন্যও নির্ধারিত চলমান নরক|

    যদি অনিশ্চিত জীবন চাও
    তাহলে প্রেমে পড়ো
    যদি নিঃশ্চিত জীবন চাও
    বিবাহের বিকল্প নাই|
    ©Kishor Kanok
    26, November 2021

    বিঃদ্রঃকবিতার গল্প সংগৃহিত’
    এই কবিতার সাথে সুদৃশ্য কোনো মানবীর
    সংশ্লিষ্টতা নাই।
    অর্থ্যাৎ এই কবিতার দায়ভার
    জীবিত অথবা মৃত কোনো নারী বহন করবেনা।

    Record Label : Labonnow Entertainment

    8
    6 Comments
    • প্রেম নরককেও স্বর্গীয় করে তুলতে পারে কবি। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।

    • @DarkoShajib দেখুন বাংলা ভাষার সংস্কৃতি খুব বেশী আবেগ প্রবণ,এখানে কবিরা বাস্তবতাকে প্রতিবারই আড়ালে রাখার চেষ্টা করেছেন।অহেতুক উপমা,লতাপাতা,ঘাস,ফুল পাখি,চাঁদ তাঁরা,আকাশ বাতাশেই সীমাবদ্ধ আমাদের সংস্কৃতি।এখানে দৈহিক প্রেমে রাষ্ট্রীয় পুরস্কার জোটে,মানবিক প্রেমে না।আমি এদেশের বিশেষ কেউ নই,তবু প্রতিবারই চেষ্টা করি বাস্তবতা নিয়ে লিখতে।প্রেম স্বর্গ থেকে আসে স্বর্গে চলে যায় কিংবা প্রেম নরককেও স্বর্গে রুপান্তরিত করতে পারে,একথা অবশ্যই সত্য,তবে সে প্রেম নিঃশ্চয়ই মানবিক প্রেম।আমি শুধুমাত্র দৈহিক প্রেমের নগ্নতাকেই ইঙ্গিত করেছি,যে প্রেম বহুবার বহুজনে হাত বদলায় মন বদলায় দেহ বদলায় জীবন বদলায়।যদি রুপক অর্থে মেনে নিই প্রেম অদেখা স্বর্গ থেকে আসে,কিন্তু সে প্রেমের নিষিদ্ধ নগ্নতা,সে প্রেমের প্রতারণা স্বর্গে যাবে সে প্রত্যাশা বাস্তবে করিনা।তবে যাঁরা আক্ষরিক অর্থে ভালোবাসতে জানে,যাঁরা একজনে ভালোবাসে রোজ,তাদের সম্মান করি।কৃতজ্ঞতা আপনার মন্তব্যের জন্য,ভালোবাসা অবিরাম।

    • অভিনন্দন

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar