Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 6 months ago

    অন্তরের পংক্তিমালা

    একদিন এক দিন করে
    এ ধরনীর রূপ তরঙ্গলীলা
    বেঁধে রেখে আপনডোরে
    শেষ হয়ে যাবে খেলা

    মৃত্তিকার অন্ত:প্রাচীরে
    সুগভীর তিমিরে
    আসবেনা ফিরে
    কোলাহলপূর্ণ অবনীর ধ্বনি
    লাল নীল বাতির আলোকের ঝলকানি
    দেখবোনা আর নি:সীম অন্তরীক্ষের কোলে
    লুকোচুরি অভ্রের খেলা
    বৃষ্টির পূর্বাক্ষণে কালো উত্তরীয়ের ভেলা
    সুবিশাল অর্ণবের বুকে
    ফেণিল ঊর্মির দোলা
    জোৎস্নাসিক্ত নভ:মন্ডলে
    ঝিলিমিলি নক্ষত্রের মেলা
    আসবোনা নিতে এ চঞ্চল প্রাণ
    সিক্ত কোমল মাটির সুঘ্রাণ
    কুসুম কাননের আকুলিত সৌরভ
    রুধিরাক্ত রজনীর শিশিরের প্রত্যয়
    নির্লিপ্ত নিস্তব্ধ আলোকলুপ্ত নিলয়ে
    পৌঁছবেনা প্রিয়জনের স্নেহসিক্ত শব্দের অনুনাদ
    থেমে যাবে প্রার্থিত স্বপ্ন মন্জরীর প্রস্ফুটন
    কষ্টে প্রোথিত অর্জনের আস্বাদন
    দেখবোনা আর মুখোশের বেশে ভদ্রতার আচ্ছাদন
    শত তিমিরের অন্তরালে প্রিয়জনের শেতশুভ্র মুখ
    সকলের কাছে এ্ইটুকু শুধু দোয়া চাওয়ার
    নিয়ে যেতে পারি যেন শুধু অন্তরে গ্রোথিত সকল ভালবাসা, সকল ভাললাগার
    সকল ত্যাগ ও শুভ চেতনা বিনির্মাণের সুখ
    আগামী প্রজন্মের কাছে যেন রেখে যাই সোনালী পৃথিবী গড়ার ,
    সকল গ্লানিমা, কন্টকার্কীর্ণতার অচলায়তন ভাঙ্গার শক্তি অর্জনের অঙ্গীকার

    যাতে জীবনের ক্রান্তিলগনে
    পরাজিত সৈনিকের বেশে
    না করি প্রস্থান
    সকল পবিত্রতা ,সকল সৌন্দর্যের মালিক সর্বশক্তিমান মহান স্রষ্টার কাছে যেন করতে পারি পরম আকুলতায় আত্মসমর্পণ।

    9
    6 Comments
Skip to toolbar