Profile Photo

Md. Tariqul IslamOffline

  • tariqulmasum
  • Profile picture of Md. Tariqul Islam

    Md. Tariqul Islam

    4 years, 6 months ago

    হেমন্ত

    হেমন্ত চলছে…
    শীতের আগমনী বার্তাও আসন্ন;
    মাঠে মাঠে পাঁকা ধান কাটা চলছে,
    পানের বরজে নতুন পানও আসন্ন।

    ঋতুচক্রে কোথাও কোথাও শীত আসছে,
    সকাল-সন্ধ্যায় কুয়াশার দেখা মিলছে;
    করোনার প্রকোপ মাড়িয়ে ধরণী নতুনরূপে ফিরছে,
    প্রকৃতি যেন আজ পবির্তনের নেশায় দুলছে !

    কৃষকের গৃহে আসতে উদগ্রীব মাঠের সোনালী ধান,
    ন্যায্য মূল্য পেলে ভাঙবে কি কৃষকের অভিমান?
    তবু যেন তাহার ঘরে হেমন্তের উৎসব আসন্ন,
    প্রতীক্ষিত সেই সুখের দর্শন, বছরান্তে নবান্ন।

    – তরিকুল ইসলাম মাসুম
    শিক্ষার্থী, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়।

    6
    3 Comments
Skip to toolbar