-
দৃষ্টিভঙ্গি
রেহানা আকতারআমাদের চোখের দৃষ্টি
খোদার অপরূপ সৃষ্টি ।
এই দৃষ্টির মাঝখানে
ভালো-মন্দ সবই টানে ।
মন যার কালো
তার দৃষ্টি নয়কো ভালো ।
কু-দৃষ্টি ,সু -দৃষ্টি
সবই যে মনের সৃষ্টি ।
কু -দৃষ্টির করাঘাতে
জীবন ভরে যায় সর্বনাশে ।
ভালো মনের মানুষেরা
দৃষ্টিপাতে সেরা তারা ।
ক’জন আছে এমন মানুষ
চারদিকে তো সবই ফানুস ।
দৃষ্টির পরিবর্তন করতে হলে
মনকে ধুয়ে নাও জলে ।
কু -দৃষ্টির অন্তরালে
সমাজ যায় রসাতলে ।
চলো -দৃষ্টিভঙ্গির করি পরিবর্তন
সমাজের হোক আবর্তন ।
সমাজ হবে পরিশুদ্ধ
আমরা সবাই থাকবো ঐক্যবদ্ধ ।20 Comments
Friends
Sakib comrade
@2-5
Md Ahsan Habib
@md-ahsan-habib
Mahbub Al Hasan
@mahbubkfdj
md.iqbal hussain
@loneliness-boy1
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Arif-Arian
@arif-arian
তুলি
@tultuli
Afifa Sultana
@afifa-sultana
কাব্য রঙ
@mahbuba-hasin



সমাজ সংস্কার নিয়ে কবিতাটি খুব সুন্দর হয়েছে। অভিনন্দন আপনাকে।