Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 6 months ago

    আসছে মরণ
    -কিশোর কনক

    হও যতই অহংকারী
    মরণশীল জীবন!
    ক্রমে ক্রমে কাছে
    আসছে মরণ।
    যতই সুশ্রী হওনা কেন
    মরণ পিছু ছাড়বেনা যেনো।
    যে রুপের অহংকারে
    নিজেকে আলাদা ভাবছো
    মরণে সে মৃতদেহ
    হেটে যেতে পারবেনা কবরে।
    আজ যাঁরে অবজ্ঞা করছো
    হয়তো সে খুঁড়বে তোমার কবর
    কবরে যেতে হবে তাঁর
    কাঁধে চড়ে|

    মৃত্যুর রুপরেখা পরিলক্ষিত নয়
    কখন কার মৃত্যু ঘটে যায়না বলা।
    আজ আছি কাল হয়ত থাকবোনা
    হয়তো হঠাৎ থেমে যাবে পথচলা।
    তাই অহংকারী হোয়োনা মন
    জীবন কারো চিরস্হায়ী হয়না|

    ধর্ম বর্ণে বিদ্বেষ ছড়াও কেন
    কেন ছড়াও ঘৃনা জনমনে।
    ঈশ্বর-আল্লাহ্ ভিন্ন তো নয়
    শুধাও তোমার বিবেক জানে।
    হুজুর-সাধুর কথা শোনো,সাথে
    বিবেকের নির্দেশ মেনে চলো মন|

    ভালোবেসে প্রতারণা কোরোনা জীবন
    ভালোবাসার অভাবে মরে যাবে।
    আজ যাঁরে ঠকিয়ে কারো হবে ভাবছো
    একদিন সে ঠিকই তোমায় ঠকাবে।
    অতটা অসৎ হোয়োনা কিছুতেই
    নীতি বিসর্জন দিওনা জীবন|

    যতই সৌরভ মাখো তুমি দেহে
    একদিন বুড়ো হবে সবারই দেহ।
    বয়সের ভাঁজে বিকৃত হবে বাহ্যিক রুপ
    তোমার দিকে ভুল করে চাইবেনা কেহ।
    যৌবনের বাহাদুরী থাকবেনা আর
    পরিত্যাক্ত হবেই তুমি সংসারে|
    ________

    মরণে জাত-ধর্মের দোহাই চলবেনা
    মরণে বংশের কথিত গৌরব চলবেনা
    মরণে বাহ্যিক সৌন্দর্য্যের গর্ব চলবেনা
    মরণে চলবেনা অর্থের অহংকার কারো|

    ©Labonnow Entertainment

    13-12-20

    10
    5 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar