Profile Photo

Md.Khaladur Rahman (অনল)Offline

  • Wanol
  • Profile picture of Md.Khaladur Rahman (অনল)

    Md.Khaladur Rahman (অনল)

    4 years, 9 months ago

    🎈🎈সংশয় সদালাপন🎈🎈

    অর্ধেক সন্দেহ, অর্ধেক সংশয়
    কিছুটা সদালাপন কিছুটা আশায়
    ইতস্তত মন হারায় তমশায়।

    অর্ধেক প্রাপ্তি, অর্ধেক আশায়
    কিছুটা লিপ্সা কিছুটা নেশায়
    পূর্ণ প্রাপ্তি চোখ ভেজা কুয়াশায়।

    অর্ধেক অঞ্জলি, অর্ধেক প্রথায়
    কিছুটা ইচ্ছা কিছুটা ব্যাথায়
    রাশভারী ঘর গোধূলী নামায়।

    অর্ধেক আঁচল, অর্ধেক বলয়
    কিছুটা স্থল কিছুটা ভ্যালায়
    সন্ধ্যানী জল টেনেছে প্রলয়।

    অর্ধেক নারী, অর্ধেক নর
    কিছুটা ইচ্ছা কিছুটা বর
    দৃশ দ্রষ্টা ভেঙ্গেছে ঘর।

    অর্ধেক বিলাপ, অর্ধেক চয়ন
    কিছুটা ঋষ কিছুটা শাসন
    অবারিত ক্ষেদ গোরের খনন।

    অর্ধেক চন্দ্র, অর্ধেক স্বপন
    কিছুটা প্রাপ্তি পূর্ণ চরণ
    পূর্ণপ্রাপ্তি সংশয় সদালাপন।

    অর্ধেক নারী, অর্ধেক পাচন
    কিছুটা প্রাপ্তি কিছুটা রেচন
    সংহার সমুদয়ে সমাপ্তি চয়ন।

    🎈🎈অনল🎈🎈

    10
    8 Comments
Skip to toolbar