Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 6 months ago

    যে ভাষার জন্য’
    _কিশোর কনক

    যে ভাষার জন্য বইলো রক্ত গঙ্গ…………………..
    যে ভাষার জন্য বাঁধলো যুদ্ধ দাঙ্গা
    যে ভাষার জন্য জীবন দিলেন
    রফিক,শফিক,সালাম,বরকত………….
    সে ভাষার মর্যাদা সমুন্নত নেই বাংলায়।
    পুঁথীগত শিক্ষা প্রথার দেয়াল ভাঙতে পারেনি
    বাঙালি বাংলার সাথে ইংরেজী মিশিয়ে বলে কথা
    বাঙালি ভিনদেশী ভাষার কৃতদাস
    বাঙালির ঘরে ঘরে হিন্দি গানের উল্লাস।

    বাংলা ভাষা অবহেলিত বাংলায়
    আমাদের শিল্পীরা মৌলিক হিন্দি গান গায়
    আমরা বিজয় দিবস কিংবা মহান একুশে শুনি
    একই সে হিন্দি গান……………………………………..
    মোদের গরব মোদের আশা
    আ মরি বাংলা ভাষা
    আমাদের হৃদয়ে তেমন তোলেনা কাঁপন
    বাঙালিই বাংলা ভাষার করছে অপমান|

    বৈশাখে আমরা পান্তা ইলিশ খাওয়া বাঙালি
    আমরা রাজি খেতে কাঙালি ভোজ।
    আমরা ফকির লালন বুঝিনা,বুঝিনা রবীন্দ্রনাথ
    আমরা হানি সিং বুঝি রোজ।
    আমাদের চিন্তা চেতনায় কাজী নজরুল নেই
    আমরা আহমেদ ছফা’কে চিনিনা
    এদেশের তরুন তরুনী মাদকের গান শুনে বাঁচে|

    আমরা বিজয়ের উচ্ছাসে মাতি
    আমরা একে অন্যকে বিজয়ের শুভেচ্ছা জানাই।
    যাদের আত্মদানে রক্তিম মানচিত্র পেলাম
    তাদের অবদান মনে রাখি নাই।
    আমরা মৃত চিন্তায় দিক্ষিত বাঙালি
    আমরা আমাদের সংস্কৃতি অন্তরে লালন করিনা
    ভিনদেশী ভাষায় করি আবেগের আদান প্রদান|

    তবু কোনো বিশেষ দিবসে কেউ শুনবে’
    ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা’
    কিংবা,
    আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই”
    অথবা,
    আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি|

    14, December 2021
    ©Kishor Kanokk
    Record Label : Labonnow Entertainment

    9
    7 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar