Profile Photo

D K MAHANTAOffline

  • DKMAHANTA01718942602
  • Profile picture of D K MAHANTA

    D K MAHANTA

    4 years, 8 months ago

    🎬
    ১৯৭১ এর প্রেক্ষাপট’র ঘটনাবলী, বাবার মুখে শোনার এক কাল্পনিক বক্তব্য অনুসারে বিজয়ের কবিতা-“প্রতিক্ষীত আগুন”।

    প্রতিক্ষীত আগুন
    ________________

    হঠাৎ,
    মনে পড়লো!
    অনেক প্রহর কেটে গেল,
    আবার দেখি যখন অন্ধকার-
    সেই স্মৃতি!
    লুকোচুরি ক্ষণে;
    বিষন্নতার নক্ষত্র আলোকে-
    বাতাসে রক্তগন্ধ আর অন্ধকার।

    সমস্ত মুক্তি-
    ক্লান্তি খোঁজে!
    কেউ কি তা জানে?
    তার অর্থ এই শুধু-
    অন্ধকার-হায়না-ক্ষ্যাপার-রক্তাক্ত!
    তবে কখন?
    রক্তিম সূর্য উদিত হবে;
    ঐ অন্ধকারে-
    শোনা যায় মুমূর্ষু পথিকের ডাক!
    প্রতিক্ষীত আগুন আমরা,
    ওদের ক্ষণস্থায়ী সত্য’কে করবো গ্রাস।

    -নয়টি মাস,
    কেটেছে প্রতিক্ষায়!
    ১৬ই- ডিসেম্বর –
    দূর নক্ষত্র আকাশে রক্তিম বৃত্ত আঁকা;
    বাবা দেখেছে-
    পত, পত করে উড়ছে সবুজ পতাকা!
    জয়’র যোগ্যতা নিয়ে-
    ”স্বাধীন প্রতিক্ষীত আগুন,, হয়ে-
    বাবা বলেছে আমাকে।

    ডি কে মহন্ত/-

    16
    16 Comments

D K MAHANTA

VILLAGE DOCTOR https://www.facebook.com/dk.mahanta.58 01718942602

"আমি কবি নই, আমি তোমার রচনা'র সংক্ষিপ্ত পান্ডুলিপি মাত্র!"

Skip to toolbar